বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথায় আছে, “পাপ ছাড়ে না বাপকেও।” চলতি ফুটবল বিশ্বকাপে কাতারের (Qatar) দুরবস্থা দেখে সেই বাংলা প্রবাদকেই আবারও আউড়াচ্ছেন অনেকেই। বিশেষ করে ভারতীয় ফুটবল সমর্থকরা, কানাডার কাছে কাতারের লজ্জাজনক পরাজয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছেন। বলাই বাহুল্য, 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বি-র ম্যাচে কাতারকে 6 গোল দিয়ে একেবারে নাজেহাল করে ছেড়েছেন কানাডার ফুটবলারেরা। তাতে মুখ পুড়েছে প্রতিপক্ষ দলের প্লেয়ারদের! আর এমন পরাজয়ের পরই ভারতের সাথে কাতারের বেইমানির প্রসঙ্গ তুলছেন অনেকেই!
ভারতের সাথে বেইমানি করার ফল পেল কাতার?
শুক্রবার, ফিফা বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে কাতারের বিরুদ্ধে মাঠে নেমেই প্রথম থেকে ক্ষমতা প্রদর্শন করেছিলেন কানাডার ফুটবলারেরা। শুরু থেকেই আক্রমণে যায় এই দল। তাতে কার্যত ধরাশায়ী হয়ে পড়েছিল কাতার ব্রিগেড। এদিন ম্যাচের একেবারে 16 মিনিট থেকে গোল করা শুরু করে কানাডা। সেখান থেকে একেবারে শেষ পর্ব পর্যন্ত প্রতিপক্ষ দলকে 6 গোলের মালা পরায় কানাডিয়ান ফুটবলারেরা। লজ্জার বিষয়, একসাথে হাফ ডজন গোল খাওয়ার পরেও বদলে একটি গোলও শোধ করার ক্ষমতা হয়নি কাতারের।
বিশ্বকাপের মঞ্চে কাতার দলের এমন লজ্জার পরাজয়ের পর অতীতে ফিরে যাচ্ছেন ভারতীয় ফুটবল সমর্থকেরা। সালটা 2024। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের কথা। 11 জুন দোহায় অনুষ্ঠিত ভারত বনাম কাতারের বিশ্বকাপে বাছাই পর্বের ম্যাচে 37 মিনিটের মাথায় লালিয়ানজুয়ালা ছাংতের গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। এরপর অবশ্য গোল করে শোধ দিয়েছিল কাতার। তবে সমস্যা বাড়ে 73 মিনিটে ফ্রি কিক থেকে আসা বিতর্কিত গোল নিয়ে।
এ দিনের ম্যাচ ড্র হয়ে শেষ হতে পারতো। তবে 73 মিনিটের মাথায় কাতার যে ফ্রি কিক করেছিল সেটা আটকে দেন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। গুরপ্রীতের হাত থেকে ফসকে মাঠের বাইরে অর্থাৎ গোল লাইনের বাইরে চলে যায় বল। এদিকে বলটি বাইরে চলে গেছে ভেবে রেফারির বাঁশির জন্য অপেক্ষা করছিলেন ভারতীয় গোলরক্ষক। ঠিক তখনই কাতারের এক ফুটবলার বলটি মাঠে টেনে নিয়ে এসে পাস বাড়ান। সেই পাস থেকেই গোল করেন কাতারের ইউসুফ আয়মান।
অবশ্যই পড়ুন: বায়ুসেনার পাইলটের মৃত্যুতে ক্ষতিপূরণ পেল এক যুবতী, মাথায় হাত অসহায় বাবা-মায়ের!
ফুটবলের নিয়ম অনুযায়ী, রেফারির উচিত ছিল বলটি যেহেতু গোল লাইনের বাইরে চলে গিয়েছে ফলে খেলা থামিয়ে কাতারকে ফ্রি কিক দেওয়া। কিন্তু সেটা না করে রেফারি সেটিকে গোল হিসেবেই ঘোষণা করেন এবং নিজের সিদ্ধান্তে বহাল থাকেন। আর এই বিতর্কিত সিদ্ধান্তের কারণেই সমতায় থেকে 85 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ভারতকে পরাস্ত করে কাতার। বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। আর এই ঘটনাই ফুটবলের ইতিহাসে ভারতের সাথে কাতারের বেইমানি হিসেবে চিহ্নিত রয়েছে। এবার বিশ্বকাপে কানাডার কাছে 6 গোল খেয়ে হারার পর কাতারকে সে কথাই মনে করিয়ে দিচ্ছেন ভারতীয় সমর্থকরা।