=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজ্যে বাড়ল গরমের ছুটির মেয়াদ, কবে খুলবে স্কুল? ঘোষণা সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাজ্যের স্কুলে গরমের ছুটির (Summer Vacation) মেয়াদ বাড়ানো হল। হ্যাঁ, তীব্র দাবদহে স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে এবার নতুন সরকার ছুটি বাড়ানোর ঘোষণা করেছে। আগে যেখানে এক সপ্তাহ ছুটির ঘোষণা করা হয়েছিল, কিন্তু আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকার এবং সরকার পোষিত স্কুল ছুটি থাকবে। আর গরমের ছুটির পর অর্থাৎ ১ জুন আবার নিয়মিত পঠনপাঠন শুরু হবে।

বাড়ানো হল গরমের ছুটির মেয়াদ

প্রসঙ্গত, ভোটের আগে রাজ্যের সরকারি স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে আগেভাগে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল। তবে মাঝে তিন-চার দিন স্কুল হলেও পরে আবার এক সপ্তাহ ছুটির ঘোষণা করা হয়, এবং আগামী ১৮ মে স্কুল খোলার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। কিন্তু আপাতত তা হচ্ছে না। ছাত্রছাত্রীরা বাড়তি ছুটির সুবিধা উপভোগ করতে পারবে এই গরমে।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দফতরের সচিবদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই এই ছুটি বাড়ানোর কথা ঘোষণা করা হয়। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে যেভাবে পারদ চড়ছে, তাতে বাচ্চা থেকে শুরু করে বয়স্কদেরও বাইরে বেরোনো দায় হয়ে পড়ছে। অভিভাবকরা ছেলেমেয়েদের স্কুলে পাঠানো নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছিলেন। সেই কারণেই সরকারের এই সিদ্ধান্ত। আর এতে অভিভাবকদের দুশ্চিন্তা যে অনেকটাই কাটবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: সামশেরগঞ্জে হরগোবিন্দ-চন্দন দাসের খুনিদের সাজা, ১২ জনকে ১০ বছরের জেল

তাই আপাতত আগামী ১৮ মে স্কুল খোলার কথা থাকলেও নির্ধারিত সময়সূচী অনুযায়ী গত ১১ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকার এবং সরকার পোষিত স্কুলগুলি বন্ধ থাকবে। আর ১ জুন থেকে আবার স্বাভাবিকভাবে স্কুল্গুলিতে পঠনপাঠন চালু হবে, এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Comment