রাতে নেশা করে মুখ্যমন্ত্রীকে টুইট করেছিলেন ঋষভ পন্থ! প্রশ্ন জনতার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমি লাগবে, বাড়ি করতে চাই! হঠাৎ মাঝরাতে উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখেছিলেন ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লির পাঠ চুকিয়ে, নিজের রাজ্য উত্তরাখন্ডে ফিরতে চেয়েছিলেন ভারতীয় তারকা। জানিয়েছিলেন, কিছুতেই সে রাজ্যে বাড়ি করার জন্য পরিষ্কার জমি খুঁজে পাচ্ছেন না তিনি। তাই ভাল জমি পেতে সরকার যেন তাঁকে সাহায্য করে এমন আবেদন রেখেছিলেন পন্থ। তবে একেবারে মাঝরাতে আচমকা সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করায় পন্থকে নিয়ে শুরু হয় সমালোচনা। খেলোয়াড়ের দিকে আঙুল তুলছিলেন তাঁর ভক্তরাই!

নেশা করে মাঝরাতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান পন্থ?

বিজেপিশাসিত উত্তরাখণ্ডে জমি কিনে বাড়ি করতে চেয়ে গত শুক্রবার একেবারে, রাত 12টা 46 মিনিটে X হ্যান্ডেলে পোস্ট করে দিয়েছিলেন পন্থ। সেই পোস্টে রাজ্যটির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে তাঁর আবেদন ছিল, তিনি বিনামূল্যে বা সরকারের তরফে উপহার হিসেবে নয় বরং নিজে দাম দিয়ে জমি কিনতে চান। তবে অনেক চেষ্টা করেও উত্তরাখণ্ডে পরিষ্কার জমি পাচ্ছেন না তিনি। নিজের রাজ্যে ফিরে উত্তরাখণ্ডকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার কথা জানিয়ে বাড়ি করার জন্য প্রয়োজনীয় জমি কেনার ক্ষেত্রে সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার।

তবে, একেবারে মাঝরাতে পন্থ মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে ওই পোস্ট করায় তাঁর শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। পন্থ ভক্তদের কেউ কেউ বলছেন, “রাতে নেশা করে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় উদয় হয়েছিলেন ঠিক আছে, কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ফেললেন?” কেউ লিখছেন, “ঋষভের দম আছে বলতে হবে। রাতে দুই পেগ চড়িয়ে একেবারে মুখ্যমন্ত্রীর কাছে জমির জন্য আবেদন করে ফেললেন তিনি!” সবমিলিয়ে, ভারতীয় ক্রিকেটারের ওই পোস্ট ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক।

অবশ্যই পড়ুন: রাজ্যে ১৭,৭১৪ পদে নিয়োগ! বড় ঘোষণা PSC-র

উল্লেখ্য, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে জমির জন্য আবেদন জানানোর কয়েক দিনের মধ্যেই পিথোরাগড়ে ভারতীয় ক্রিকেটারের পৈত্রিক বাড়ির সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, ওই পৈত্রিক বাড়িটিকেই ভেঙে একেবারে নতুন করে তৈরি করতে চলেছেন পন্থ। সব হয়ে গেলে সেখানেই বসবাস করবেন ভারতীয় ক্রিকেটার।

Leave a Comment