রাশিয়ার তেল কেনার জের, ভারত সহ ৫ দেশের উপর ১০০% শুল্ক চাপাল আমেরিকা

সৌভিক মুখার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কিনলেই এবার কড়া শাস্তি। মার্কিন সেনেটে নতুন বিল পাশ করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই বিল অনুযায়ী, এবার ভারতের উপর ১০০% আমদানি শুল্ক (US Tariff) চাপাতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই ভারত সহ অন্যান্য দেশের উপর রুশ তেল কেনার জন্য বিরোধিতা করে আসছে আমেরিকা। তবে এবার আনুষ্ঠানিকভাবে পাশ হল বিল। এমনকি ওই বিলে স্পষ্ট বলা হয়েছে, রাশিয়া থেকে এবার যে সমস্ত দেশ তেল কিনবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের উপর ১০০% শুল্ক

উল্লেখ্য, বিগত বছর প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছিলেন, যে সমস্ত দেশ আমেরিকার নীতি না মেনে রাশিয়া থেকে তেল কিনবে তাদের উপর সরাসরি ৫০০% শুল্ক চাপানো হবে। কিন্তু ভারতের অবস্থান ছিল স্পষ্ট। নয়াদিল্লির তরফ থেকে জানানো হয়, জাতীয় স্বার্থ সবথেকে আগে। তাই মার্কিন নিষেধাজ্ঞা ভারত মানবে না। আগের মতোই রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। এমনকি সেই সময় ওই বিল কার্যকর করতে পারেনি মার্কিন প্রশাসন।

৫০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাশ করতে সেই সময় মার্কিন প্রশাসন ব্যর্থ হলেও এবার মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটের ব্যবধানে তা পাশ হয়ে গেল। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, এই বিলে ঠিক কী কী বলা হয়েছে? জানিয়ে রাখি, নতুন এই বিলে স্পষ্ট বলা হয়েছে, ভারতসহ যে সমস্ত দেশ রাশিয়া থেকে দিনের পর দিন তেল কিনছে, তারা প্রত্যক্ষভাবে ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করছে। তবে এবার থেকে যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনবে, তাদের উপর ১০০% শুল্ক চাপানো হবে। সেই তালিকায় রয়েছে ভারত, চিন, জাপান, আজারবাইজান, স্লোভাকিয়া, হাঙ্গেরির মতো একাধিক দেশ।

আরও পড়ুন: মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে রেকর্ড ছুঁল সোনা, রুপোর দাম! আজকের রেট

কিন্তু হ্যাঁ, শুধুমাত্র এই বিল পাশ হয়েছে। এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। এটি কার্যকর করতে গেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন। তবে আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে তা আইনে পরিণত হবে। আসলে মার্কিন প্রশাসনের দাবি, ভারত দীর্ঘদিন ধরেই মস্কো থেকে তেল কিনে রাশিয়ার অর্থভাণ্ডার শক্তিশালী করছে। যার কারণে ইউক্রেনের উপর রাশিয়া আরও হামলার সুযোগ পাচ্ছে। যদিও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া জবাব দিয়েছিলেন।

Leave a Comment