=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লক্ষ্মীলাভ হবে বিনিয়োগকারীদের! ফিক্সড ডিপোজিট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-র

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে সকলে ফিক্সড ডিপোজিটকেই (Fixed Deposit) প্রথম সারিতে রাখে। কারণ, এটি জনপ্রিয় এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম। এবার এই ফিক্সড ডিপোজিট সংক্রান্ত নিয়মেই বিরাট পরিবর্তন আনছে আরবিআই (Reserve Bank of India)। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের একটি নতুন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। যেখানে ব্যাঙ্কগুলিকে ডিপোজিটে সুদের হার নির্ধারণে আরও বেশি স্বাধীনতা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের সুবিধার জন্য সুদের হার প্রকাশে স্বচ্ছতায় জোর দেওয়া হয়েছে। এই নিয়ম কার্যকর হলে ভবিষ্যতে এফডি-তে আরও ভালো সুদ পাওয়া যেতে পারে।

বিরাট পরিবর্তন আনছে আরবিআই

নতুন খসড়া নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে প্রতিদিন ব্যবসা শুরু হওয়ার আগেই নিজেদের ওয়েবসাইটে ডিপোজিট স্কিমের সুদের হার প্রকাশ করতে হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, কোন ব্যাঙ্ক কত শতাংশ সুদ দিচ্ছে তা আগেভাগেই পরিষ্কারভাবে জানা যাবে। যার ফলে গ্রাহকরা সহজেই বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিম তুলনা করতে পারবে। আরবিআই-র মূল লক্ষ্য হল—সুদের হার নিয়ে স্বচ্ছতা আনা, গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি কমানো আর ব্যাঙ্কগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ানো।

জানিয়ে দিই, এই নতুন প্রস্তাবের সবথেকে বড় অংশ জুড়ে রয়েছে বাল্ক ডিপোজিট বা বড় অংকের আমানত। সাধারণত ব্যক্তি সংস্থা কিংবা উচ্চ আয়ের গ্রাহকরা ব্যাঙ্কে যে বড় অংকের টাকা জমা রাখে, তাকে বাল্ক ডিপোজিট বলা হয়। রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব অনুযায়ী, ব্যাঙ্কগুলি এখন নিজেদের প্রয়োজন অনুযায়ী এই ধরনের বড় অংকের আমানত আলাদা আলাদা সুদের হারে ভাগ করতে পারবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কোনও ব্যাংকের যদি বেশি টাকার প্রয়োজন পড়ে, তাহলে তারা বেশি সুদ দিয়ে গ্রাহক টানতে পারবে বা পর্যাপ্ত নগদ থাকলে কম সুদ দিতে পারবে।

সাধারণ গ্রাহকদের কী লাভ?

যদিও এই নিয়ম সরাসরি সাধারণ ছোট বিনিয়োগকারীদের জন্য নয়। কিন্তু এর প্রভাব গোটা ডিপোজিট বাজারেই পড়বে বলে মত বিশেষজ্ঞদের। আগে প্রায় সমস্ত ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিটে সুদের হার কাছাকাছি থাকত। কিন্তু ভবিষ্যতে টাকার পরিমাণ, ডিপোজিটের পরিমাণ, ব্যাঙ্কের আর্থিক প্রয়োজন সবকিছুর উপর ভিত্তি করেই সুদের হারে বড়সড় পার্থক্য দেখা যেতে পারে। যার ফলে গ্রাহকদের জন্য সঠিক ব্যাঙ্ক বেছে নেওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আরও পড়ুন: “আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান”, সাংসদ দেবকে কথা দিলেন মুখ্যমন্ত্রী

এমনকি বর্তমানে কিছু কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তুলনামূলকভাবে বেশি সুদ দিচ্ছে বলে খবর। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, যারা ৮.১০% সুদ অফার করছে। এছাড়া রয়েছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, যারাও দিচ্ছে ৮.১০% সুদ। পাশাপাশি জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দিচ্ছে ৭.৭৭% সুদ। কিন্তু হ্যাঁ, বিনিয়োগের আগে অবশ্যই ব্যাঙ্কের শর্তাবলি ভালোভাবে যাচাই করার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা। কারণ, এই সমস্ত ব্যাঙ্কে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকে।

Leave a Comment