বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে ক্রিকেটের ইতিহাসে ভারতের বিরুদ্ধে খুব কম সংখ্যক ম্যাচেই জিততে পেরেছে পাকিস্তান (Pakistan)। গত এশিয়া কাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোনও ক্ষেত্রেই ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি পশ্চিমের দেশ। সেই পাকিস্তানই আগামীকাল এশিয়ান গেমসের ফাইনালে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে। আর ঠিক তার আগেই নানা মহলে ম্যাচ ঘিরে উঠছে প্রশ্ন।
ইতিমধ্যেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুলেছেন পশ্চিমের দেশের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তিনি মনে করেন, পাকিস্তানকে হারিয়ে একতরফাভাবে ম্যাচ জিতে যাবে টিম ইন্ডিয়া! এদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগও (Virender Sehwag) দুই দলের ম্যাচ নিয়ে বড় মন্তব্য করেছেন। একপ্রকার পাকিস্তানকে নিশানা করেই সেহবাগ বলেছেন, “শুধুমাত্র বৃষ্টিই পারবে পাকিস্তানকে অপমানের হাত থেকে বাঁচাতে!”
পাকিস্তানকে নিয়ে বড় মন্তব্য সেহবাগের
আন্তর্জাতিক ক্রিকেটে সত্যিই দুর্বল পাকিস্তান! তার প্রমাণ মিলেছে বিগত কিছু দিনে। সেই পাকিস্তানকে নিয়েই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সেহবাগ বললেন, “ওদের দলটার দিকে তাকালে মনে হয় সেখানে একটাও ম্যাচ উইনার নেই। ওদের প্রাক্তন ক্রিকেটারেরা অনেক বড় বড় কথা বলবেন, দারুণ লড়াই হবে, এটা হবে, সেটা হবে! কিন্তু বাস্তবতা হল, ভারতীয় দল ওদের থেকে অনেক বেশি শক্তিশালী। ভারত-পাকিস্তান ম্যাচকে এখন আর প্রতিদ্বন্দ্বিতা বলা যায় না। আমরা যখনই ওদের বিরুদ্ধে খেলি খুব সহজেই জিতে যাই।”
আরও পড়ুন: আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান, তাও সেই পথেই ইউরেনিয়াম নিয়ে যাচ্ছে বাংলাদেশ! কীভাবে?
এদিন সেহবাগ পাকিস্তানকে কিছুটা ঠুকে বললেন, “আমি শুনছি বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে গেলে এশিয়ান গেমসে নাকি পদক ভাগাভাগি হয়ে যাবে। আমার মনে হয় পাকিস্তানিরা নিশ্চয়ই চাইবে প্রবল বৃষ্টি হোক। কারণ মাঠে নেমে তারা ভারতকে হারাতে পারবে না। ফের বড় লজ্জার হাত থেকে পাকিস্তানকে বাঁচাতে পারে একমাত্র বৃষ্টি।” ভারতীয় তারকার এমন বক্তব্যের পরই পাক ক্রিকেট দলকে নিয়ে নতুন করে নেট দুনিয়ায় পড়েছে হাসির রোল