লোডশেডিংয়ের মধ্যেই বাংলাদেশকে বড় ধাক্কা! বিদ্যুৎ রপ্তানি কমাল আদানি পাওয়ার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে (Bangladesh) এখন কার্যত সবচেয়ে বড় সংকট বিদ্যুৎ সংকট (Bangladesh Electricity Crisis)। শেখ হাসিনা জামানার পর অন্তর্বর্তীকালীন সরকার টাকা ধার করে আদানি সংস্থার কাছ থেকে বিদ্যুৎ কিনেছিল। তবে সেই অর্থ এখনও পর্যন্ত মিটিয়ে উঠতে পারেনি পদ্মা পাড়ের দেশ। যার কারণে বারবার অন্ধকার নেমে আসছে ওপার বাংলার মানুষের জীবনে! গোটা দিনে ঘন ঘন হচ্ছে লোডশেডিং। বিদ্যুতের চাহিদা এবং উৎপাদনের মধ্যে বাংলাদেশে এখন আকাশ পাতাল তফাৎ। ঠিক সেই কঠিন সময়ে বাংলাদেশকে আরও বড় ধাক্কা দিল ভারত! আসলে ভারতীয় সংস্থা আদানি পাওয়ার (Adani Power) মোটা টাকার বকেয়া না পাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কমিয়ে দিল!

বাংলাদেশকে বড় ধাক্কা আদানির!

বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে লোডশেডিং বড় আকার ধারণ করেছে। ঢাকার মতো শহরেও ঘনঘন চলে যাচ্ছে কারেন্ট। এমতাবস্থায়, চরম ভোগান্তিতে ওপার বাংলার মানুষজন। এরই মাঝে, বিগত দিনগুলিতে বাংলাদেশের চুক্তির তুলনায় পরিমাণে কম বিদ্যুৎ রপ্তানি করায় বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড ভারতীয় সংস্থার কাছ থেকে এর কারণ জানতে চেয়েছিল। বাংলাদেশ যাতে পরিমাণে বেশি বিদ্যুৎ রপ্তানি করা হয় সেই অনুরোধ জানিয়ে পাঠানো হয়েছিল চিঠি। গতকাল অর্থাৎ বুধবার সেই চিঠির উত্তর দিয়েছে আদানি।

আদানির সংস্থার তরফে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, পরিবহন নেটওয়ার্কে একাধিক সীমাবদ্ধতা এবং রেলপথে যানজটের কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা পাঠানো যাচ্ছে না। কাজেই কম পরিমাণ কয়লা পৌঁছনয় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। জানা যাচ্ছে, বাংলাদেশে সন্ধ্যায় যাতে বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকে তা নিশ্চিত করতেই দিনের বেলায় কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর সে কারণেই দিনের আলোতে বারবার লোডশেডিং দেখা দিয়েছে ওপার বাংলায়।

আরও পড়ুন: হাওড়াগামী উপসনা এক্সপ্রেসের বদলে গেল রুট, বিজ্ঞপ্তি জারি করে জানাল পূর্ব রেল

যদিও আদানির সংস্থাটির তরফে একেবারে খোলাখুলি জানানো হয়েছে, আগামী দিনে সব ঠিকঠাক চললে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। চাহিদার কথা মাথায় রেখে ওপার বাংলায়, যথাযথ বিদ্যুৎ সরবরাহ করবে ভারতীয় সংস্থাটি। কিন্তু এমন প্রতিশ্রুতি সত্ত্বেও অনেকেই মনে করছেন বাংলাদেশ একটা মোটা টাকার বকেয়া ঝুলিয়ে রাখায় বিদ্যুৎ রপ্তানি কমিয়ে দিয়ে ওপার বাংলাকে একপ্রকার ধাক্কা দিল ভারতীয় সংস্থা!

Leave a Comment