শত্রুদের যম! হাজার কিমি পাল্লার KAL ড্রোনের পরীক্ষায় সফল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আত্মনির্ভরতার ক্ষেত্রে আরও বড় সাফল্য ভারতের (India)। এবার রাজস্থানের পোখরানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন বা কাল ড্রোনের (KAL Drone) সফল পরীক্ষা চালালো আইজি ডিফেন্স। ইতিমধ্যেই সে কথা ঘোষণা করে দিয়েছে তারা। বলাই বাহুল্য, দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে অত্যাধুনিক ড্রোনটি তৈরি করা হয়েছে তা মূলত দূরপাল্লার। অর্থাৎ দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই সুইসাইড ড্রোন।

পরীক্ষায় সফল কাল ড্রোন

আইজি ডিফেন্স জানিয়েছে, তাদের এই বিশেষ ড্রোনটি 1000 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিয়ে শত্রুর বুকে আঘাত হানতে পারবে। সবচেয়ে বড় কথা, এই ড্রোনটিকে একবার আকাশে ছেড়ে দিলে সেটি সাত থেকে আট ঘন্টা টানা বিশ্রাম না নিয়ে উড়ে বেড়াতে পারবে। দীর্ঘ সময় আকাশে উড়ে থাকার ক্ষমতার পাশাপাশি এই ড্রোন সর্বোচ্চ 50 কেজি ওজনের পেলোড বহন করতে সক্ষম।

এখানেই শেষ হচ্ছে না এই বিশেষ ড্রোনের বৈশিষ্ট্য। সংস্থাটি এও জানিয়ে, এই ড্রোনটি 1000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত করার পাশাপাশি এটি 5000 মিটার পর্যন্ত উচ্চতায় উঠে নিজের কাজ করতে পারে। দেশের বিশেষ ড্রোনটি রাজস্থানের পোখরানে বেশিরভাগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আগামী দিনে এই এই ড্রোনটিকে কীভাবে দ্রুত দেশের প্রতিরক্ষা ব্যবহার করার পাশাপাশি বিদেশে রপ্তানি করা যায় তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও পরীক্ষা চলাকালীন ড্রোনটি ঠিক কত উচ্চতা পর্যন্ত উড়েছিল বা কত দূরে গিয়ে আঘাত হেনেছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য মেলেনি। তবে এ কথা জানা গিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 5000 মিটার উপরে উঠেই নিজের কার্যক্রম সারতে পারে এই ড্রোন। পারে নজরদারি চালাতেও।

 

আরও পড়ুন: “আর টাকা দিলেও মিলবে না পেট্রোল” মাথায় হাত পাকিস্তানের জনগণের!

প্রসঙ্গত, বড় বড় কামান বা বিরাট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকলেই যে যুদ্ধের ময়দানে ক্ষমতা দেখানো সম্ভব সেই ধারণা একেবারে ভুল প্রমাণ করে দিয়েছে সাম্প্রতিক সময়কার কিছু আধুনিক যুদ্ধ। সেই তালিকায় রয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধও। কিছুদিন আগেই রাশিয়ার বুকে 1000টি ড্রোন দিয়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছি ইউক্রেন। তাছাড়াও মধ্যপ্রাচ্যে অস্থিরতার মাঝে আমেরিকা এবং ইরানের সংঘাতে ব্যবহার হচ্ছে ড্রোন। একই সাথে হুথিরাও সৌদি আরবে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। সেই পর্বে, ভারতের আইজি ডিফেন্সের এই পরীক্ষা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Leave a Comment