=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শহরে আসছেন নাইজেরিয়ান স্ট্রাইকার, ইস্টবেঙ্গলের জন্য চরম সুখবর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চরম সুখবর পেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে শহরে আসতে চলেছেন লাল হলুদের নতুন স্ট্রাইকার এফিয়ং (Nigerian Striker)। জানা যাচ্ছে, ভিসা সংক্রান্ত যেসব সমস্যা ছিল, তা মিটিয়ে 10 দিনের মধ্যেই কলকাতায় পা রাখতে পারেন এই নাইজেরিয়ান তারকা। তারপরেই কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সাথে লাল হলুদের হয়ে অনুশীলনে নেমে পড়বেন তিনি। আপাতত পাঞ্জাব এফসিতে খেলা এই বিদেশি স্ট্রাইকারকে লাল হলুদের জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

শক্তি বাড়বে ইস্টবেঙ্গলের

অনেকদিন আগেই নতুন কোচ হাবাসের হাত ধরে অনুশীলন শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গলের সিনিয়র দল। তবে ভারতে আসার জন্য ভিসা পাচ্ছিলেন না নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং। যার কারণে বাকিরা থাকলেও দলের অনুশীলনের যোগ দিতে পারেননি তিনি। এর আগে পাঞ্জাব এফসিতে খেলতে আসার সময় এমন সমস্যা হয়নি নাইজেরিয়ান ফুটবলারের। ইস্টবেঙ্গলে সই করার পরেই ভারতে আসতে ভিসা নিয়ে বারবার সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। তবে সূত্রের খবর, এবার সেই সমস্যা মিটতে চলেছে। একেবারে পাকাপাকিভাবে ভিসা নিয়ে কলকাতায় পা রাখবেন এই তারকা ফুটবলার। তাতে শক্তি বাড়বে লাল হলুদের।

জানা গিয়েছে, বিগত দিনগুলিতে পাসপোর্ট নিয়ে কিছু সমস্যার মধ্যে পড়েছিলেন এই খেলোয়ার। সে কারণে স্বাভাবিকভাবেই ভারতে আসার ভিসা পাচ্ছিলেন না তিনি। তবে জানা গিয়েছে, পাসপোর্ট জনিত সমস্যা মিটিয়ে ফেলেছেন এফিয়ং। ইতিমধ্যেই ভিসার জন্যও আবেদন করে দিয়েছেন তিনি। সব ঠিক থাকলে আগামী দু সপ্তাহের মধ্যে কলকাতায় চলে আসতে পারেন খেলোয়াড়, আপাতত এমনটাই আশা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে ভারত বিরোধী বক্তৃতা তুরস্কের প্রেসিডেন্টের, বৈঠক ছাড়ল ইজরায়েলের প্রতিনিধিরা

উল্লেখ্য, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে IFA শিল্ড। সেই আসরে সাফল্য পেতে মরিয়া ইস্টবেঙ্গল। তারপরই শুরু হবে AFC কাপের খেলা। সেই টুর্নামেন্ট দিয়ে সরাসরি অক্টোবরে ইন্ডিয়ান সুপার লিগে ঝাঁপিয়ে পড়বে লাল হলুদ। কাজেই সামনে একগুচ্ছ কর্মসূচি। তাই পুরোপুরি তৈরি হয়েই মাঠে নামতে চাইছেন ইস্টবেঙ্গলের নতুন হেডস্যার অন্তোনিও লোপেজ হাবাস। এখন দেখার, ঠিক কবে ইস্টবেঙ্গল শিবিরের অংশ হন নাইজেরিয়ার স্ট্রাইকার।

Leave a Comment