=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শিয়ালদা ও কলকাতা থেকে ৩ জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, কোন রুটে?

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার পোয়া বারো হতে চলেছে রেল যাত্রীদের। উৎসবের মরসুমে ট্রেনগুলিতে অত্যাধিক ভিড় এড়াতে একগুচ্ছ ট্রেনের (Special Trains) ঘোষণা করল পূর্ব রেল। সামনেই রয়েছে দীপাবলি, ছট পুজো ও ভাইফোঁটা। বছরের এই সময়টায় ট্রেনগুলিতে লাগামছাড়া ভিড় চোখে পড়ে। কোনও কামরা আর বিশেষ থাকে না। তাই এবছর কোনওরকম বিপত্তি এড়াতে বেশ কিছু রুটে বিশেষ ট্রেন চালাবে রেল (Eastern Railways Zone)। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রেল। চলুন বিশদে জেনে নেবেন।

একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা রেলের

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন ছট উৎসবের সময়ে অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদা-জয়নগর, শিয়ালদা-বালিয়া এবং কলকাতা-গোরক্ষপুরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এই ট্রেনগুলি অসংরক্ষিত হবে।

এক নজরে স্পেশাল ট্রেনের তালিকা

১) ০৩১৩৭/০৩১৩৮ শিয়ালদা-জয়নগর-শিয়ালদা আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি ১২ এবং ১৩ নভেম্বর, ২০২৬-এ চলবে। শিয়ালদা-জয়নগর ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে ১৫.৪০ নাগাদ এবং ট্রেনটি ভায়া বর্ধমান, আসানসোল, জসিডিহ, দ্বারভাঙ্গা হয়ে জয়নগর ঢুকবে পরের দিন সকাল ৭টা নাগাদ। ফিরতি পথে ট্রেনটি জয়নগর থেকে সকাল ১০টা নাগাদ ছাড়বে এবং ১৪ নভেম্বর রাত ১.৩০ নাগাদ শিয়ালদা ঢুকবে। ট্রেনটিতে স্লিপার ক্লাস/সাধারণ দ্বিতীয় শ্রেণী সহ মোট ২০টি কোচ থাকবে।

আরও পড়ুন: পঞ্চম টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন এই ৩ প্লেয়ার, এন্ট্রি নেবেন কারা?

২) রেলের তরফে ০৩১৩৯/০৩১৪০ শিয়ালদা-বালিয়া-শিয়ালদা আনরিজার্ভড স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনটি ১১ নভেম্বর শিয়ালদা থেকে সকাল ১০.০৫ নাগাদ ছাড়বে। এরপর বর্ধমান, চিত্তরঙ্গন, জসিডিহ, কিউল হয়ে বালিয়া ঢুকবে ১২ নভেম্বর ভোর ৪টে নাগাদ। এরপর ফিরতি পথে ট্রেনটি বালিয়া থেকে সকাল ৭টা নাগাদ ছাড়বে এবং ১৩ নভেম্বর শিয়ালদা পৌঁছাবে রাত ১.৩০ মিনিটে। উল্লেখিত ট্রেনটিতেও মোট ২০টি কোচ থাকবে বলে খবর।

৩) পূর্ব রেল ০৩১৪১/০৩১৪২ কলকাতা-গোরক্ষপুর-কলকাতা আনরিজার্ভড স্পেশাল ট্রেন চালাবে। ০৩১৪১ ১৩ নভেম্বর দুপুর ১৫.৪০ নাগাদ কলকাতা স্টেশন থেকে ছাড়বে। এরপর বর্ধমান, চিত্তরঞ্জন, জসিডিহ, মুজফফরপুর জংশন হয়ে ১৪ নভেম্বর সকাল ১১টা নাআগদ গোরক্ষপুর স্টেশনে ঢুকবে। ফিরতি পথে সেদিনই ০৩১৪২ ট্রেনটি গোরক্ষপুর থেকে দুপুর ১৩.৩০ নাগাদ ছাড়বে ১৫ নভেম্বর সকাল ১০.৩০ নাগাদ কলকাতা স্টেশনে ঢুকবে। উল্লেখিত ট্রেনটিতেও স্লিপার কোচ, সাধারণ দ্বিতীয় শ্রেণী ও অন্যান্য মিলিয়ে ২০টি কোচ থাকবে বলে খবর।

Leave a Comment