=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শিয়ালদা ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

সহেলি মিত্র, কলকাতাঃ রেলের উন্নয়নমূলক কাজ যেন শেষই হতে চাইছে না। একের পর এক কাজের জেরে ব্যাপক হয়রানির মুখে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। রেলের কাজের ফলে ট্রেন বাতিল থেকে শুরু করে বারবার বহু ট্রেনের চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবারেও যার ব্যতিক্রম ঘটবে না। এবার শিয়ালদা ডিভিশনে (Sealdah) কাজ হবে, যার দরুন বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন (Train Cancelled)। অর্থাৎ আবারও ট্রেন ধরতে গিয়ে হয়রানির শিকার হতে হবে আপনাকে।

শিয়ালদা ডিভিশনে বাতিল থাকবে বহু ট্রেন

পূর্ব রেলের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমিত উচ্চতার সাবওয়ের কাজের জন্য শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর সিটি জংশন লালগোলা শাখায় ভাবতা ও সারগাছি স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নম্বর-এ এবং পলাশী ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং-এর গেটে কাজের জন্য আপ ও ডাউন লাইনে আগামী ২৪ মে রবিবার ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। ফলে ২৪ মে ট্রেন নম্বর ৩১৮৬১, ৩১৮৬৪ কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা, ৫৩১৭৫, ৫৩১৭৮ লালগোলা-শিয়ালদা, ৩১৭৭৩, ৩১৭৭৪ রাণাঘাট-লালগোলা ট্রেন বাতিল থাকবে।

কোন ট্রেন সংক্ষিপ্ত যাত্রা শুরু, শেষ, পুননির্ধারণ হবে?

অন্যদিকে ৬৩১০৭ আপ শিয়ালদা-লালগোলা মেমু প্যাসেঞ্জার ট্রেন লালগোলা স্টেশনের বদলে দেবগ্রাম স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৬৩১০৪ ডাউন লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার ট্রেন লালগোলা স্টেশনের পরিবর্তে দুপুর ১.৫০ মিনিটে দেবগ্রাম স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। এরপর ৩১৭৬৯ আপ রাণাঘাট-লালগোলা লোকাল ট্রেন লালগলা স্টেশনের বদলে দেবগ্রাম স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩১৭৭০ ডাউন লালগোলা-রাণাঘাট লোকাল লালগলা স্টেশনের বদলে দুপুর ৩তে থেকে দেবগ্রাম স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নয়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের, বেঁধে দেওয়া হল কঠিন শর্ত

এবার জেনে নেওয়া যাক কোন ট্রেন পুনর্নিধারণ হবে। আগামী রবিবার ট্রেন নম্বর ৫৩১৮০ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন ১ ঘণ্টার জন্য পুনর্নিধারিত হবে অর্থাৎ লালগলা স্টেশন থেকে দুপুর ২:৪৫ মিনিটের বদলে দুপুর ৩:৪৫ মিনিট ছাড়বে। এখানে আরও জানিয়ে রাখি, লালগোলা ও বহরমপুর কোর্ট স্টেশনের মধ্যে একটি লোকাল ট্রেন আপ ও ডাউনে চলছে যেটি লালগোলা স্টেশন থেকে দুপুর ১২:২০ মিনিটে ছাড়বে এবং বহরমপুর কোর্ট স্টেশন থেকে দুপুর ১:৫৬ মিনিটে ছাড়বে।

Leave a Comment