=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শিয়ালদা স্টেশনে আগুন, অভিষেকের অফিসে পুলিশ…! আজকের সেরা ১০ খবর (৩১ আগস্ট)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১ আগস্ট, সোমবার। শিয়ালদা স্টেশনে আগুন, অভিষেকের অফিসে পুলিশ, নদিয়াজুড়ে বন্ধ বাস পরিষেবা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) নদিয়াজুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস পরিষেবা

হাইরোডে অবৈধ টোটো-অটো চলাচলের জন্য এবার নদিয়াজুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেসরকারি বাস পরিষেবা। কার্যত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবার নিত্যযাত্রীদের। অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। এমনকি দূরপাল্লার যাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। বাস কর্মীদের অভিযোগ, এখন যাত্রীরা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আর বাসের জন্য অপেক্ষা করে না। রাস্তায় টোটো বা অটোর অভাব নেই। বাসের সামনে থেকেই তারা যাত্রীদের তুলে নিয়ে যাচ্ছে। কর্মীদের মাইনে দেওয়ার টাকাটুকু উঠছে না। তাই এই ধর্মঘটের সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফের পুলিশ ও দমকল

গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে হানা দিয়েছিল পুরসভার আধিকারিক এবং পুলিশ। তবে সেদিনের পুনরাবৃত্তি ফের আজ। ফায়ার অডিট এবং বিল্ডিং প্ল্যান যাচাই করতে আজ পুলিশ এবং দমকল বাহিনীর একটি যৌথ দল আচমকা ওই পার্টি অফিসে হাজির হয়েছে। এমনকি দমকল আধিকারিকরা জানান, মূল প্ল্যানে এই অংশের উল্লেখ নেই। অনুমতি নেই। অফিসের নিচে শেড রয়েছে কেন তা প্রশ্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) আরও এক দুর্নীতির মামলায় নাম জড়াল সুমিত রায়ের

জমি এবং চাকরি দুর্নীতি মামলায় এমনিতেই জড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তবে এবার তাঁর মামলায় লিপস অ্যান্ড বাউন্ড্স কোম্পানির প্রসঙ্গ টানল রাজ্য সরকার। এমনকি তাঁর বিরুদ্ধে তদন্তে একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা লেনদেনের তথ্য উঠে আসছে। আর সেই দলের সঙ্গে কোম্পানির প্রায় ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্টে আজ এমনটা জানিয়েছেন রাজ্যের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এমনকি বিচারপতি এ বিষয়ে রিপোর্ট চেয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) পুজোর আগেই রেজাল্টের দাবিতে রাস্তায় নামলেন পুলিশ চাকরিপ্রার্থীরা

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর এবার শোরগোল গোটা রাজ্যে। কলকাতার রাজপথে প্রতিবাদে নামল পুলিশ নিয়োগের পরীক্ষার্থীরা। রেজাল্টের দাবিতে বিশাল জমায়েত হয়েছে শিয়ালদা স্টেশনে। চাকরিপ্রার্থীদের দাবি, রাজ্য পুলিশে নিয়োগের জন্য ২০২৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ২০২৫ সালের নভেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলেন তারা। শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হয়। সেই পরীক্ষায় যারা পাস করেছিলেন তাদের ইন্টারভিউয়ের ডাক দেওয়া হয়। তবে ইন্টারভিউর ফল এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ডেঙ্গুর বাড়বাড়ন্তে কলকাতায় মৃতের সংখ্যা বাড়ল ১০

বর্ষার মধ্যে কলকাতায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সরকারি তথ্য অনুযায়ী, কলকাতা এবং সংলগ্ন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইতিমধ্যেই ১০ জনের। পাশাপাশি ৮০০-র বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। জানা গিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত যেখানে আক্রান্ত ছিল ৩৮৮, সেখানে ২০২৬ সালে ১৫ শতাংশ কমেছে। তবে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নয়নের বার্তা দিয়েছেন মন্ত্রী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) আরও বাড়ল যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ

যোগ্য চাকরিহারা শিক্ষকদের স্বস্তি দিল সর্বোচ্চ আদালত। ১৭ হাজার শিক্ষককে এবার সুখবর শুনিয়ে আগামী ৩১ মে পর্যন্ত তাদের চাকরি বহাল রাখল আদালত। তাদের চাকরির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশন বিলম্ব করায় এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটাই শেষ সময়সীমা। এর মধ্যেই এসএসসিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এদিকে গতকাল স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও অতিরিক্ত ৮ মাস সময় চাওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) অনির্দিষ্টকালের জন্য বন্ধ হিলি স্থলবন্দর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হল হিলি স্থলবন্দর। আপাতত ভারত এবং বাংলাদেশের মধ্যে রপ্তানি সম্পূর্ণ বন্ধ। হিলি এক্সপোর্ট ইমপোর্ট অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে ব্যবসায়ীদের নোটিশ পাঠিয়ে জানানো হয়েছে যে, দুই দেশের লরি চলাচল এখন সম্পূর্ণ বন্ধ থাকবে। কিন্তু কী কারণে বন্দর বন্ধ করা হল সে বিষয়ে অফিশিয়ালভাবে কিছু জানানো হয়নি। এতে ব্যবসায়ীদের যে প্রচুর ক্ষতি হবে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি এই দাবিতে নতুন একটি সংগঠন খোলা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) তোলাবাজি নিয়ে কড়া হুঁশিয়ারি রত্না দেবনাথের

পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ এবার তোলাবাজি নিয়ে বড় কথা শোনালেন। দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্যরা আগেই তোলাবাজি নিয়ে কড়া দাওয়াই দিয়েছেন। তবে এবার রত্না দেবনাথ স্পষ্ট জানিয়ে দিলেন, “কেউ যদি আমার নাম করে টাকা চায় তাহলে মোবাইলে ছবি তুলে আনবেন। আর বলবেন যদি বিধায়ক পাঠান, তাহলে তাঁর সই নিয়ে আসুন। নয়তো তা এমএলএ প্যাডে নিয়ে আসুন। ভয় পাবেন না। সাহস করে এগিয়ে আসুন। এমনকি পানিহাটির উন্নয়ন প্রসঙ্গে তিনি একাধিক মন্তব্য করেছেন এদিন।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) সাতসকালে শিয়ালদহ স্টেশনে আগুন

সাতসকালে শিয়ালদা স্টেশনে আগুন। চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয় যাত্রীদের মধ্যে। আজ অর্থাৎ সোমবার শিয়ালদা স্টেশনের ফুড প্লাজায় খাবারের দোকানে আগুন লেগেছে। এমনকি কালো ধোঁয়ায় ঢেকে দিয়েছে সবকিছু। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তবে কীভাবে আগুন লাগল তা স্পষ্ট উঠে আসেনি। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। এমনকি অক্সিজেন মাস্ক পরে দমকল কর্মীদের ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) যাদবপুরে ফের দেওয়াল লিখন

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল দেশ বিরোধী স্লোগানের উপর করা হয় চুনকাম। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নতুন করে দেওয়াল লিখন। এমনকি সেখানে সাদা দেওয়াল বদলে গেল কার্ল মার্কসের উক্তিতে। এ নিয়ে রাজ্য-রাজনীতিতে সরগরম অবস্থা। জানা গিয়েছে, রবিবার ওপেন এয়ার থিয়েটারের সাদা দেওয়ালে নতুন করে স্প্রে বোতল দিয়ে মার্কসের নতুন একটি উক্তি লেখা হয়েছে, যেটি ইতিমধ্যেই ভাইরাল। তবে কে বা কারা লিখেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment