=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শীঘ্রই বাড়তে পারে এই পেনি স্টকের দাম, পাওয়া যাচ্ছে ৯ টাকারও কমে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঝে আর একটা দিন। আগামী সোমবার ভারতীয় শেয়ারবাজার (Stock Market) খোলার পরই নজরে থাকবে একগুচ্ছ পেনি স্টক। সেই তালিকায় একেবারে প্রথম দিকেই নাম থাকতে পারে জি মিডিয়া কর্পোরেশনের স্টকের। আসলে সদ্য সংস্থাটি মার্চ প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে। সেই রিপোর্টে একেবারে স্পষ্ট দেখা গিয়েছে, জি মিডিয়ার কর্পোরেশনের লোকসান বিগত দিনগুলির তুলনায় অনেকটাই কমেছে। বরং বেড়েছে ব্যবসা। আর সে কারণেই সোমবার দিন এই সংস্থার শেয়ার বা স্টকের দাম বাড়তে পারে।

দাম 9 টাকারও কম

আজ অর্থাৎ শুক্রবার, বোম্বে স্টক এক্সচেঞ্জে শেষ পর্যন্ত এই সংস্থার শেয়ারের দাম 0.24 শতাংশ কমে 8 টাকা 40 পয়সায় দাঁড়িয়েছিল। যদি গত এক বছরের হিসাব করা হয় সেক্ষেত্রে এই ভারতীয় সংস্থাটির স্টক বা শেয়ারের দাম 365 দিনে 39 শতাংশ কমেছে। যেখানে দুই বছরের মধ্যে এই সংস্থার শেয়ারের দামে দেখা গিয়েছে 40 শতাংশ পর্যন্ত পতন। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী সোমবার ভারতীয় শেয়ারবাজার খোলার সাথে সাথেই ব্যাপক লেনদেন হতে পারে এই সংস্থার শেয়ারের। কারণ, আগামী দিনে এই কোম্পানির শেয়ার বা স্টকের দাম অনেকটাই বাড়বে!

লোকসান কমেছে সংস্থাটির

জি মিডিয়া কর্পোরেশন 31 মার্চ পর্যন্ত ত্রৈমাসিক ফলাফল প্রকাশ্যে এনেছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে, এক বছর আগে যেখানে মার্চ ত্রৈমাসিকে সংস্থাটির নিট মুনাফা কমেছিল 226.8 মিলিয়ন সেখানে এবার সংস্থার নিট মুনাফা কমেছে 143.2 মিলিয়ন। এক কথায়, বিগত দিন গুলিতে ক্রমশ কমেছে সংস্থার লোকসান। কিন্তু তা হলেও আজও ক্ষতির মুখে দাঁড়িয়ে এই কোম্পানি।

অবশ্যই পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তিই নিল না বেলভিউ, এদিকে কুণাল বলছেন অন্য কথা!

প্রসঙ্গত, জি মিডিয়া কর্পোরেশনের এবারের রাজস্ব আয় 112.55 কোটি টাকার কাছাকাছি। যেখানে এর আগের বছর এই সংস্থার রাজস্ব আয় হয়েছিল 117.48 কোটি টাকা। অর্থাৎ বার্ষিক হিসেব দেখতে গেলে এই সংস্থার রাজস্ব আয় অনেকটাই কমেছে। তবে স্বস্তির বিষয়, কোম্পানিটি নিজেদের ব্যায় বেশ খানিকটা কমিয়ে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন আগামী সোমবার থেকেই এই সংস্থার শেয়ারের দামে উত্থান দেখা যেতে পারে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment