=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কাঁচা আম দিয়ে বাড়িতেই বানিয়ে নিন আম চিংড়ি, আঙুল চাটবে সবাই

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন যা গরম পড়েছে তাতে গ্যাস ওভেনের কাছে বেশিক্ষণ দাঁড়ানো রীতিমত কষ্টকর। কিন্তু তবুও রান্না তো করতেই হবে। তবে বেশি মশলাযুক্ত খাবার এই গরমে একদমই মুখে রুচবে না, এদিকে বাড়িতে চিংড়ি (Prawn) এলে নতুন কী রান্না করা যায়, সেটা দিয়ে কী রান্না করা যায়, তাই নিয়ে বেশ কনফিউসড। তবে চিন্তা নেই গরমের দিনে আম দিয়েই বানিয়ে ফেলুন আম চিংড়ি (Aam Chingri Recipe) রেসিপি। রইল সহজ পদ্ধতি।

উপকরণ

আম চিংড়ি বানাতে যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- কাঁচা আমের ক্বাথ, চিংড়ি মাছ, সর্ষে-পোস্ত বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, কাঁচালঙ্কা বাটা, নারকেল কোরা, নারকেলের দুধ, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

আম চিংড়ি বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনার চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে ধুয়ে রাখা চিংড়ি মাছ গুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ হলে এতক্ষণ না ভাজছে ততক্ষণ আরো একটি পাত্রে সর্ষে-পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, নারকেল কোরা ও অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। ওদিকে চিংড়ি মাছ গুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে।

আরও পড়ুন: নিরামিষ রান্নায় নয়া চমক, গরমের দিনে বানিয়ে ফেলুন সয়াবিন আম কাসুন্দি

এবার ওই একই তেলেই সর্ষে-পোস্ত এবং কাঁচা লঙ্কার যে মিশ্রণটা বানিয়ে রাখা হয়েছিল সেটা ঢেলে দিতে হবে। এর সঙ্গে সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং কাঁচা আমের ক্বাথ মিশিয়ে ভাল করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে নারকেলের দুধ আর চিনি মিশিয়ে নিন। ৫-৬ মিনিট পর ঝোল ফুটে উঠলে তাতে চিংড়িমাছগুলি দিয়ে আঁচ কমিয়ে রেখে দিন। ব্যাস একটু পরে নামিয়ে নিলেই তৈরি গরম গরম আম-চিংড়ি।

Leave a Comment