=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শীতে ডেস্টিনেশন হোক ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন গান্ডিকোটা! কীভাবে যাবেন? রইল রুট

সহেলি মিত্র, কলকাতা: অনেক তো হল ‘দীপুদা’ ভ্রমণ, এবার একটু দূরে এবং সুন্দর জায়গায় ঘুরতে গেলে কেমন হয়? আপনি কি জানেন, ভারতে এমন মনোমুগ্ধকর উপত্যকা রয়েছে, যা দেখলে বিদেশের কোনও বিখ্যাত পর্যটনস্থলের কথা মনে হবে। অন্ধ্রপ্রদেশের কডপ্পা জেলায় পেন্নার নদীর তীরে অবস্থিত ‘গান্ডিকোটা’ (Gandikota) তেমনই এক অসাধারণ পর্যটনকেন্দ্র। লালচে পাথরের বিশাল পাহাড়, গভীর উপত্যকা এবং নদীর মনোরম দৃশ্যের জন্য এই জায়গাকে ‘ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন’ বলা হয়। এখানে এলে আপনি ভারতে আছেন না কোনও বিদেশী জায়গায় আছেন, ধরতে পারবেন না।

এই শীতে ঘুরে আসুন ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন থেকে

প্রকৃতি ও ইতিহাসের অপূর্ব মেলবন্ধন দেখা যায় এখানে। উপত্যকার উপর থেকে পেন্নার নদীর আঁকাবাঁকা গতিপথ এবং দু’পাশের বিশাল পাথুরে দেওয়াল পর্যটকদের মুগ্ধ করে। গণ্ডিকোটার নামের মধ্যেও রয়েছে বিশেষ অর্থ। ‘গান্ডি’ শব্দের অর্থ উপত্যকা এবং ‘কোটা’ শব্দের অর্থ দুর্গ। সেই থেকেই জায়গাটির নাম হয়েছে গণ্ডিকোটা।

আরও পড়ুন: দার্জিলিংয়ের কোলাহল থেকে দূরে শান্তির খোঁজ, ঘুরে আসুন অফবিট ডেস্টিনেশন সামথার

এই অঞ্চলের অন্যতম আকর্ষণ দ্বাদশ শতকে নির্মিত ঐতিহাসিক গণ্ডিকোটা দুর্গ। বিভিন্ন সময়ে কাকতীয়, বিজয়নগর এবং কুতুবশাহী শাসকদের সঙ্গে এই দুর্গের ইতিহাস জড়িয়ে রয়েছে। দুর্গের প্রাচীন স্থাপত্য, পাথরের দেওয়াল এবং আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যায় এখানে।

কী কী দেখবেন?

গণ্ডিকোটা ঘুরতে যাওয়ার জন্য নিকটতম শহর জম্মলমাডুগু, যা প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। হায়দরাবাদ থেকে এর দূরত্ব আনুমানিক ৩৮০ কিলোমিটার এবং বেঙ্গালুরু থেকে প্রায় ২৯০ কিলোমিটার। গান্ডিকোটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রয়েছে বেলুম কেভস, ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ গুহা ব্যবস্থা। সমতল জমির নীচে বিস্তৃত এই গুহার ভিতরে দেখা যায় প্রাকৃতিকভাবে তৈরি স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের অসাধারণ গঠন। প্রবেশমূল্য দিয়ে গুহার ভিতরে অনেকটা পথ এগিয়ে পাতালগঙ্গা পর্যন্ত যাওয়া যায়। গুহা ঘুরে দেখতে সাধারণত প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে।অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবহাওয়া তুলনামূলক মনোরম থাকে। বিশেষ করে ভিউ পয়েন্ট থেকে উপত্যকার দৃশ্য দেখা এবং ছবি তোলার জন্য এই সময়টি বেশ উপযুক্ত।

যাঁরা প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস ও প্রাচীন স্থাপত্য ভালোবাসেন, তাঁদের ভ্রমণতালিকায় গণ্ডিকোটা রাখতে পারেন। লাল পাথরের পাহাড়, নদীর শান্ত প্রবাহ এবং ঐতিহাসিক দুর্গ—সব মিলিয়ে এই স্থানটি পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দিতে পারে।

আরও পড়ুন: ফের এনকাউন্টার বাংলায়, ধুলিয়ানে খুনের আসামিকে গুলি করে খতম করল সিআইডি

কীভাবে যাবেন?

কলকাতা থেকে গান্ডিকোটা যাওয়া খুব একটা সহজ নয়। কলকাতা থেকে গান্ডিকোটা, বেলুম কেভস ও তাদিপাত্রির সরাসরি ট্রেন সংযোগ নেই। কলকাতা থেকে নান্দিয়ালগামী ট্রেনে গিয়ে সেখান থেকে গাড়ি ভাড়া করে ঘোরার পরিকল্পনা করতে পারেন। তাদিপাত্রি নিকটবর্তী গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলির মধ্যে একটি। তবে বেঙ্গালুরু বা হায়দরাবাদ থেকে গাড়ি ভাড়া করে এক রাত ও দু’দিনের ভ্রমণ পরিকল্পনা করাও সুবিধাজনক হবে।

Leave a Comment