=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চালু হল পুরুলিয়া-কলকাতা যাওয়ার SBSTC নাইট বাস পরিষেবা, জেনে নিন সময়সূচি ও রুট

অনন্যা সরকার, কলকাতা: উৎসবের মরসুমে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ছাতনা, লালপুর ও কমলপুরের বাসিন্দারা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কাছ থেকে পেল বিশেষ উপহার। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) পুরুলিয়া থেকে কলকাতা পর্যন্ত একটি সরাসরি নাইট বাস পরিষেবা (Purulia Kolkata Bus) চালু করেছে, যা বাঁকুড়া, বিষ্ণুপুর ও আরামবাগের ওপর দিয়ে যাতায়াত করবে। রাতে ভ্রমণকারী যাত্রীদের জন্য এই পরিষেবাটি বিশেষ সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। আসুন তাহলে এই নতুন এসবিএসটিসি বাসের রুট ও সময়সূচি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

পুরুলিয়া – কলকাতা নাইট বাসের রুট ও সময়সূচি

পুরুলিয়া থেকে কলকাতাগামী এসবিএসটিসি বাসটি রাত ৯:৩০ মিনিটে পুরুলিয়া থেকে ছাড়ে। এটি লাধুরকা, লক্ষ্মণপুর, লালপুর, হুড়া, বিশপুরিয়া, কমলপুর, খড়বনা ও ছাতনা হয়ে বাঁকুড়ায় পৌঁছায়। আবার রাত ১১:৪০ মিনিটে বাঁকুড়ার ডাঙ্গা মোড় ছেড়ে ধলডাঙ্গা, ওন্দা ও রামসাগর হয়ে রাত ১২:৫০ মিনিটে বিষ্ণুপুর বাইপাসে পৌঁছায়। 

এরপর এই সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটি জয়পুর, কোতুলপুর ও বেঙ্গাই হয়ে রাত ২:৩০ মিনিটে আরামবাগে পৌঁছায়। সবশেষে মায়াপুর, সোদপুর, চাঁপাডাঙ্গা, শিয়াখালা, চণ্ডীতলা ও ডানকুনি হয়ে সাঁতরাগাছি পেরিয়ে এটি কলকাতায় পৌঁছায়।

আরও পড়ুন: কোচিং ছাড়াই NEET ক্র্যাক, ডাক্তার হওয়ার পথে কালচিনির আদিবাসী কন্যা জেমিনা

উল্টোদিকে, কলকাতা থেকে পুরুলিয়া ফেরার সময় বাসটি ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে রাত ৯:৩০-এই ছাড়ে। এটি রাত ১:৩০ মিনিটে আরামবাগ, ভোর ৩:০৫ মিনিটে বিষ্ণুপুর বাইপাস ও ভোর ৪:০৫ মিনিটে বাঁকুড়ার ডাঙ্গা মোড়ে পৌঁছায়। সকাল ৬:০০ টায় এই বাসটির পুরুলিয়ায় পৌঁছানোর কথা।

আরও পড়ুন: ৩২ বছরের বঞ্চনার অবসান, দিনহাটার একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে চালু হল সরকারি বাস

এই বাসে যাত্রা করতে আগ্রহী যাত্রীরা এসবিএসটিসি অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করতে পারেন। কিংবা অফলাইনে কর্পোরেশনের অফিসিয়াল কাউন্টারগুলি থেকেও টিকিট সংগ্রহ করা যায়। মহিলা যাত্রীরা এই সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারেন। এই বাস পরিষেবাটির সম্পর্কে জানার জন্য ৭৬৯৯৯৯৩৯৩২ নম্বরে যোগাযোগ করতে পারেন। তবে যাত্রার আগে অফিসিয়াল সূত্রের মাধ্যমে বাসের সময়সূচি, স্টপেজ ও টিকিটের উপলব্ধতা যাচাই করে নেওয়া উচিত। পুজোর সময় এই নাইট বাস পরিষেবাটি পুরুলিয়া ও বাঁকুড়ার বহু যাত্রীকে উপকৃত করেছে।

Leave a Comment