অনন্যা সরকার, কলকাতা: নতুন স্মার্টফোন, ল্যাপটপ, ইয়ারফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট কেনার কথা ভাবছেন? তাহলে কটা দিন অপেক্ষা করে যান। কারণ আপনার জন্য অ্যামাজন নিয়ে এসেছে একটি দারুন খবর। প্রতিবছরের মতোই স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যামাজনের ‘গ্রেট ফ্রিডম সেল ২০২৬’ (Amazon Great Freedom Sale 2026) শুরু হতে চলেছে। আগামী ৭ই আগস্ট হবে শুভারম্ভ। অ্যামাজন “বিগ সেভিংস ফর এভরিওয়ান”-এর প্রতিশ্রুতি দিয়ে এই সেলের জন্য গ্রাহকদের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। যদিও কোন কোন পণ্যে ছাড় দিতে চলেছে, তার সম্পূর্ণ তালিকা এখনও প্রকাশ করেনি অ্যামাজন। তবে এই ই-কমার্স প্ল্যাটফর্মটিতে স্বাধীনতা দিবসের সেলে সমস্ত প্রধান ক্যাটাগরিতেই উল্লেখযোগ্য ছাড় পাওয়া যাবে বলে জানা গেছে।
অ্যাপল প্রোডাক্টে কী অফার মিলতে পারে?
সবসময়ই অ্যামাজনের সেলে অ্যাপলের ডিভাইসগুলি সবচেয়ে বেশি চর্চায় থাকে। গত বছরের গ্রেট ফ্রিডম সেলে, iPhone 16 এবং iPhone 15-এর ওপর ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়, ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হয়েছিল। এবারের সেলেও লেটেস্ট আইফোন মডেলগুলিতে আকর্ষণীয় অফার মিলবে বলে আশা করা যায়। লেটেস্ট iPhone 17 সম্ভবত এই ছাড়ের আওতায় আসবে, তবে অ্যামাজন এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন: শিয়ালদহ স্টেশনে নয়া গেট, কোন কোন প্ল্যাটফর্মের জন্য নতুন এই প্রবেশ পথ?
তবে, সম্প্রতি র্যাম সহ অন্যান্য যন্ত্রাংশের ক্রমবর্ধমান খরচের কারণে অ্যাপল (Apple), স্যামসাং (Samsung), ওয়ানপ্লাস (Oneplus) এবং নাথিং (Nothing)-এর মতো কোম্পানিগুলো তাদের অনেক স্মার্টফোনের দাম বাড়িয়েছে। ফলে, এই সেলে উল্লেখযোগ্য ছাড় পাওয়ার সম্ভাবনা থাকলেও, কিন্তু প্রতিটি মডেলে সর্বকালের সর্বনিম্ন দাম নাও মিলতে পারে।
শুধু ছাড় নয়, অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে বিভিন্ন পেমেন্ট ও ব্যাংক অফারও পাওয়া যাবে। এগুলোর মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাংক (HDFC Bank) ক্রেডিট কার্ডে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক (Amazon Pay ICICI Bank) ক্রেডিট কার্ডে ৫% পর্যন্ত আনলিমিটেড ক্যাশব্যাক, নির্দিষ্ট কিছু প্রোডাক্ট নো-কস্ট ইএমআই (EMI)-এর সুবিধা, ইজিইএমআই (EasyEMI)-এর ক্ষেত্রে অতিরিক্ত সাশ্রয় এবং এক্সচেঞ্জ অফারের মাধ্যমে বিশেষ লাভ।
আরও পড়ুন: ভারত POK-র নিয়ন্ত্রণ পেলে পাকিস্তানের থেকে বেশি ক্ষতি হবে চিনের!
শোনা যাচ্ছে যে, গ্রেট ফ্রিডম সেল চলাকালীন অ্যামাজনের পক্ষ থেকেও বেশ কিছু বিশেষ ডিল মিলবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল – ব্লকবাস্টার ডিল, টপ ১০০ ডিল, রাত ৮টার লিমিটেড টাইম ডিল, বাই মোর সেভ মোর, ট্রেন্ডিং ডিল, ফ্রিবি সেন্ট্রাল, অ্যামাজন কুপন, কম্বো ডিল, স্যাম্পল ম্যানিয়া, এক্সচেঞ্জ ফেয়ার, এবং গিফট কার্ড ও ভাউচারে ১০% পর্যন্ত ডিসকাউন্ট।
তাই নতুন স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি বা অন্য কোনো ইলেকট্রনিক্স কেনার পরিকল্পনা করে থাকলে, ৭ আগস্ট পর্যন্ত অপেক্ষা করাই ভালো। তবে, সেরা ডিলটি পেতে অ্যামাজন থেকে কেনার আগে ফ্লিপকার্ট (Flipkart), বিজয় সেলস (Vijay Sales) সহ বাকি লিডিং রিটেলারদের অফারগুলোর সাথে তুলনা করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।