প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে হয়েই চলেছে শ্রাবণের বারিধারা, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যত শক্তি বাড়াচ্ছে ততই যেন তাণ্ডব দেখাচ্ছে বৃষ্টি। আজ দিনভর দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে, আর তাতেই ভোগান্তি বাড়ছে নিত্য যাত্রীদের। তবে এখনই কাটছে না নিম্নচাপ (Low Pressure)। আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বিশ্বাস সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেটি বর্তমানে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। আর তার প্রভাবেই দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় আকাশভাঙা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায়। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল থেকেই আকাশ সম্পূর্ণ মেঘলা থাকবে। এবং বেলা বাড়তেই কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী চার জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হাওড়া, হুগলি ও বাঁকুড়া সহ অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Capital City Forecast for Seven Days: Dated. 12.08.2026. pic.twitter.com/V4wtj2630Z
— IMD Kolkata (@ImdKolkata) August 12, 2026
এছাড়াও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কম হতে পারে।
আরও পড়ুন: বদলে গেল কলকাতা-হাওড়ার ওয়ার্ড সংখ্যা, পুরভোটের আগে বিধানসভায় মাস্টারস্ট্রোক শুভেন্দুর
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল, বৃহস্পতিবার, উত্তরবঙ্গের উপরের দিকের পাহাড়ি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুর এ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে রবিবার থেকে বাড়তে পারে বৃষ্টি।