সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১০ আগস্ট, সোমবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মিথুন ও কর্কট রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করবে। এদিকে আজ আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। পাশাপশি দ্বাদশী তিথির বিশেষ দিনটিতে বজ্র এবং সিদ্ধি যোগ বিরাজ করছে। এদিকে আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪৭ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৫ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শ্রাবণের চতুর্থ সোমবার, তাই বাবা মহাদেবের কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল (Ajker Rashifal) ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনার আচরণ অন্য কাউকে ক্ষমতা বিকাশে অনুপ্রাণিত করবে। আজ অভাবী ব্যক্তিকে টাকা দিয়ে আপনি শান্তি অনুভব করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ দিনটি আপনার জন্য চমৎকার। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ আপনার বস কোনও অজুহাত শুনতে আগ্রহী হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো না গেলেও অন্যান্যদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ভালবাসার দিক থেকে সম্পূর্ণ ভালো।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য অন্ধ, কুষ্ঠ রোগী বা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে একাধিক রংয়ের পোশাক দান করার চেষ্টা করুন।
বৃষ রাশি: আজ স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। অতিরিক্ত অর্থ নিরাপদ স্থানে রাখার চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে আপনি তা খুঁজে পেতে পারেন। আজ আপনি এবং আপনার প্রিয়জন ভালবাসার সাগরে ডুব দিতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে আজ কাজের গতি আসবে। শক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলি পুনর্ববেচনা করার জন্য আজকের দিনটি ভালো। স্বাস্থ্য ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে বাড়িতে একটি কলা গাছ লাগিয়ে তার যত্ন নেওয়ার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত। মন জীবনের প্রবেশদ্বার, এটি সব সময় মাথায় রাখতে হবে। আজ ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনি কোনও ব্যক্তিকে আলোকিত করতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি একদমই ভালো কাটবে না। আর্থিক বিষয় নিয়ে আপনার জীবনসঙ্গীর সাথে ঝগড়া হতে পারে। তবে শান্ত স্বভাব সবকিছু সমাধান করতে সাহায্য করবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য আপনার ওজনের সমপরিমাণ যব মেপে কোনও গোশালায় দান করার চেষ্টা করুন।
কর্কট রাশি: দিবাস্বপ্ন দেখে মোটেও স্বপ্ন সময় নষ্ট করবেন না। অর্থপূর্ণ কাজে নিজের শক্তি সঞ্চয় করতে হবে। কারো সঙ্গে পরামর্শ না করে বিনিয়োগ করলে আজ আপনার ক্ষতি হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। প্রিয়জনের চোখ আজ আপনাকে কিছু বলতে চাইবে। আজ আপনি বিভ্রান্ত থাকতে পারেন। আপনার আচরণ অন্য কাউকে আজ ক্ষমতা বিকাশে অনুপ্রাণিত করতে পারে। আজ স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য ভগবান বিষ্ণুর মন্ত্র ১১ বার জপ করার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ আপনি খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। এটি আপনাকে সুস্থ রাখবে। বর্তমানকে উন্নত করার জন্য অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে আজ লাভবান হতে পারেন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। কিন্তু গাড়ি চালানোর সময় সতর্ক থাকা উচিত। কারো সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি উদ্যমী বোধ করবেন। নির্ধারিত সময়ের আগে সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। পরিবার আর দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। জীবনসঙ্গীর সাথে মনের কথা ভাগ করে নেওয়া উচিত।
প্রতিকার: পরিবারের কারও জন্মদিন থাকলে আজ গরিবদের মধ্যে সাদা জিনিসপত্র বিতরণ করার চেষ্টা করুন। এতে পরিবারে সুখ-শান্তি ফিরে আসবে।
কন্যা রাশি: স্বাস্থ্য এবং চেহারা উন্নতি করার জন্য আজ আপনি সময় পাবেন। বেশ কিছুদিন ধরে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে আজ আপনি পেতে পারেন। আর্থিকভাবে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো। প্রেমের দিক থেকে আজকের দিনটি ইতিবাচক। আজ বৈদেশিক বাণিজ্যের সঙ্গে জড়িতরা ভালো ফলাফল অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে প্রতিভার ব্যবহার করা উচিত। আজ প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে হবে। জীবনসঙ্গীর সাথে চমৎকার মুহূর্ত কাটাতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে ভাইদেরকে সময় সময় লাল পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।
তুলা রাশি: উচ্চ কোলেস্টেরল যুক্ত খাবার বা পানীয় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর্থিকভাবে আজ আপনি শক্তিশালী থাকবেন। গ্রহণক্ষত্রের অবস্থানের কারণে আজ আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। প্রিয়জনের সঙ্গে এমন বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকতে হবে যা তর্কের কারণ হতে পারে। গাছ লাগানো উচিত। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কাজ এবং বিনোদনকে একসঙ্গে মেশাবেন না। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার । স্বাস্থ্য আজ একদমই ভালো থাকবে না। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে আজ প্রবাহমান জলে তামার মুদ্রা নিক্ষেপ করার চেষ্টা করতে হবে।
বৃশ্চিক রাশি: অফুরন্ত শক্তিতে ভরপুর থাকবেন। যা কিছু করবেন তা অর্ধেক সময়ের মধ্যে করতে পারবেন। ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে আজ পেতে পারেন। জীবনে পরিবারের সদস্যরা আজ বিশেষ গুরুত্ব রাখবে। আজ আপনার আচরণ সবসময় ভালো রাখা উচিত। নাহলে পরিবারের সদস্যরা সমস্যায় পড়বে। দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। প্রিয়জনের মেজাজ অনিশ্চিত থাকতে পারে। নতুন ধারণাগুলি উপকারে আসবে। ভ্রমণের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে কুষ্ঠ রোগীদেরকে কিছু সাহায্য করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ বিশ্রাম নেওয়া আপনার জন্য অপরিহার্য হয়ে দাঁড়াবে। নতুন কার্যকলাপ এবং বিনোদন আপনাকে চাপমুক্ত রাখতে পারে। যারা টাকা ধার করেছেন সেই টাকা আজ পরিশোধ করা উচিত। নাহলে আপনার আর্থিক অবস্থা আরও দুর্বল হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। বিনিয়োগের ক্ষেত্রে স্বাধীন হতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া উচিত ডেটে গেলে বিতর্কিত বিষয় উত্থাপন করা থেকে বিরত থাকতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনার সবথেকে বিরক্তিকর ব্যাক্তি কিছুটা জ্ঞান দিতে পারে। পরিবারের সঙ্গে বসে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে একটি সাদা কালো কুকুরকে দুধ আর রুটি খাওয়ানোর চেষ্টা করুন
মকর রাশি: আজ আপনার মদ্যপানের অভ্যাসকে বিদায় জানাতে হবে। বোঝা উচিত যে অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিনিয়োগের থেকে উপকার আসতে পারে। আর্থিক দৃষ্টিকোন থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভালোবাসার আনন্দ আজ আপনি উপভোগ করতে পারবেন। নতুন কারো সঙ্গে পরিচিতি বানাতে পারেন। কাজ এবং অগ্রাধিকারের উপর মনোযোগ দেওয়া উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। নিজের জন্য সময় পাবেন। সঙ্গীকে নিয়ে সন্দেহ আজ ঝগড়ার কারণ হতে দাঁড়াতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য রুপোর খন্ডে শুক্র যন্ত্র খোদাই করে তার পূজা করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। প্রার্থনার মাধ্যমে আপনার ইচ্ছাগুলি পূরণ হতে পারে। সৌভাগ্য আপনার দিকেই আসবে। কঠোর পরিশ্রম থেকে ভালো লাভ হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। সঙ্গীর বোঝা কমাতে তাকে বাড়ির কাজে সাহায্য করা উচিত। আজ ভ্রমণ আপনার প্রেমময় সম্পর্ককে উন্নত করতে পারে। নতুন মনে আসা অর্থ উপার্জনের ধারণাগুলোকে কাজে লাগাতে হবে। জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্য আজ অফিস থেকে তাড়াতাড়ি বের হতে চাইবেন। কিন্তু পথে তীব্র যানজটের কারণে তা পারবেন না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে হলুদ ভাত রান্না করে গরীবদের মধ্যে বিতরণ করার চেষ্টা করুন।
মীন রাশি: বাইরের কার্যকলাপ বা পার্টি আপনাকে আনন্দ দেবে। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে না। আজ একটি চিঠি বা ইমেইল পুরো পরিবারের জন্য সুসংবাদ নিয়ে আসবে। ভালোবাসার দিক থেকে সম্পূর্ণ ভালো কাটবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনার দক্ষতা ব্যবহার করে পেশাগত বিষয়গুলিকে সমাধান করতে পারেন। আকর্ষণীয় বা প্রাণবন্ত ব্যক্তিত্ব আপনাকে সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রাখবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আসক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন।