=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সংরক্ষণ করেছিলেন বিলুপ্তপ্রায় ৬০টি ধানের প্রজাতি, প্রয়াত সেই পদ্মশ্রী প্রাপক কৃষক

অনন্যা সরকার, কেরালা: বুধবার পরলোকগমন করলেন দেশের প্রখ্যাত বীজ সংরক্ষক এবং ‘ধান রক্ষক’ হিসেবে পরিচিত চেরুভাইল রমন (Cheruvayal Raman)। মৃত্যুকালে কেরালার অধিবাসী চেরুভাইলের বয়স হয়েছিল ৭৪ বছর এবং তিনি কোঝিকোড় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণ জৈব চাষ এবং দেশীয় বীজ সংরক্ষণের ক্ষেত্রে একটি যুগের অবসান ঘটাল। কেরালায় তাঁকে ভালবেসে সবাই ‘নেল্লাচান’ এবং ‘রামেত্তান’ নামে সম্বোধন করতো।  চেরুভাইল রমন ভারতের ‘লিভিং প্যাডি জিন ব্যাংক’ (Living Paddy Gene Bank) হিসেবেও পরিচিত ছিলেন।

৬০টিরও বেশি দেশীয় ধানের প্রজাতির সংরক্ষণ করেন চেরুভাইল রমন

১৯৫২ সালে ওয়ানাড জেলার কাম্মানা গ্রামের কুরিচিয়া আদিবাসী সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন  চেরুভাইল রমন। ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি তাঁর এক অন্যরকমের ভালোবাসা ছিল। মামার কাছে শিখেছিলেন চাষাবাদের কৌশল। ১৯৮৯ সালে মামার মৃত্যুর পর তিনি পুরো পারিবারিক ফার্মের দায়িত্ব গ্রহণ করেন। রমন খেয়াল করেন যে, আধুনিক ও বাণিজ্যিক চাষাবাদের কারণে ওয়ানাডের ১৬০টি দেশীয় ধানের জাতের অর্ধেকেরও বেশি বিলুপ্ত হয়ে গেছে। এই সংকট উপলব্ধি করে তিনি ২০০০ সালে দেশীয় ধান সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। তিনি তাঁর তিন একরের ছোট ক্ষেতে একাই ৬০টিরও বেশি বিরল দেশীয় ধানের প্রজাতি সংরক্ষণ করেছেন। 

এর মধ্যে রয়েছে, মান্নুভেলিয়ান, থোন্ডি, কানালি, চেত্তুভেলিয়ান, জীরকাসালা পালভেলিয়ান, গন্ধকাসালা এবং কায়মার মতো অনেক দুর্লভ ও সুগন্ধি চাল, যেগুলোকে তিনি বিলুপ্তির হাত থেকে রক্ষা করেন। উল্লেখ্য, যখন বেশিরভাগ কৃষক হাইব্রিড বীজের দিকে ঝুঁকছিলেন, তখন চেরুভাইল রমন জৈব চাষের প্রতি সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেন। বছরের পর বছর ধরে নিঃস্বার্থভাবে এই কাজ করে গিয়েছেন কেরালার এই আদিবাসী চাষী। 

আরও পড়ুন: ‘তোমার চাকরি হবে না’ বিদ্রূপকে জবাব! প্রতিকূলতা উড়িয়ে UPSC-তে বাজিমাত বাংলার ছেলের

শুধু নিজেই চাষ করতেন এমনটা নয়। যেসব কৃষকরা জৈব চাষ করতে আগ্রহ প্রকাশ করতেন, তাঁদের বিনামূল্যে বীজ সরবরাহ করতেন চেরুভাইল রমন। বিনিময়ে তিনি শুধু চাইতেন যে ফসল তোলার পর যেন ঠিক ততটুকুই বীজ ফেরত দেওয়া হয়, যাতে এই চক্রটি অব্যাহত থাকে। তাঁর অসাধারণ অবদানের জন্য ২০২৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। এর পাশাপাশি, তিনি ন্যাশনাল প্ল্যান্ট জিনোম সেভিয়ার অ্যাওয়ার্ড এবং কেরালা সরকারের কর্ষক জ্যোতি পুরস্কারও পেয়েছেন। গত বছর, কেরালা কৃষি বিশ্ববিদ্যালয় তাঁকে প্রফেসর অফ প্র্যাকটিস পদে নিযুক্ত করেছে।

Leave a Comment