=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সুপ্রিম কোর্টে আজও হচ্ছে না DA-র মূল মামলার শুনানি! পুজোর মুখে ঝটকা খেলেন কর্মীরা

সহেলি মিত্র, কলকাতা: আবারও জোর ধাক্কা। খেলেন বাংলার সরকারি কর্মীরা। জানা গিয়েছে, আজ শুক্রবার সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলার (Dearness Allowance) শুনানি ছিল, সেটা হচ্ছে না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এক ভিডিও বার্তায় এমনটাই জানালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ এমপ্লয়িজের সদস্য শ্যামল কুমার মিত্র। অর্থাৎ নিজেদের হকের টাকা পেতে আরও অপেক্ষা করতে হবে সাধারণ কর্মীদের।

আজ ডিএ মামলার শুনানি হচ্ছে না

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের পোস্ট অনুযায়ী, এদিন বিচারপতি পি. কে মিশ্র এবং বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে আজ আর সেটি হচ্ছে না বলেই খবর। শ্যামল মিত্র জানান, গত ১৯ আগস্ট সুপ্রিম কোর্ট যাবতীয় তথ্য ইন্দু মালহোত্রার কমিটিকে জানানোর নির্দেশ দিয়েছিলেন এবং বিভিন্ন সংগঠনের কারা কারা প্রতিনিধি থাকবেন তালিকা চাওয়া হয়। এরপর মাননীয় বিচারক ১০ জন সদস্যকে মালহোত্রা কমিটিকে পাঠিয়েছিলেন।

ক্ষোভে ফুঁসছেন কর্মীরা

যদিও সেই প্রতিনিধি দলের কর্মচারী পরিষদের পক্ষ থেকে কোনও প্রতিনিধির নাম দেওয়া হয়নি। ফলে ওই প্রতিনিধি দলে তাঁদের কেউ ছিলেন না। তাঁদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি এমএ পিটিশন দাখিল করা হয়। শ্যামল মিত্র জানান, এই এমএ পিটিশন নিয়ে এদিন শুনানি হবে কিন্তু মূল মামলার কোনও শুনানি হচ্ছে না। এই নিয়ে একজন লিখেছেন, ‘সবার প্রথম আরেকটা মামলা করুন, কেন একটা রায় নিয়ে,এত টালবাহানা হচ্ছে। কেনো এখনও গ্রান্ট ইন এইডদের বকেয়া দেওয়া হচ্ছে না। রায় ঘোষণার পর আবার কমিটি কেন গঠন করো হল। কেনো রায় না মানার জন্য আদালত অবমাননার জন্য সরকার কে দায়ী করা হচ্ছে না।’

আরও পড়ুনঃ শিক্ষা ক্ষেত্রে আসছে বড় পরিবর্তন! RTI-র আওতায় আনা হচ্ছে রাজ্যের স্কুল, জারি নির্দেশিকা

আরও একজন লিখেছেন, ‘সুপ্রিম কোর্ট ও মালহোত্রা কমিটি সরকারি কর্মীদের নিয়ে টেবিল টেনিস খেলছে।’ অপর একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সুপ্রিম কোর্ট কিছু করবে না। সরাসরি মোদীকে জানান। ভন্ডামি করে লাভ নেই।’ অন্যদিকে মলয় মুখোপাধ্যায় লেখেন, ‘ইন্দু মালহোত্রা মনিটরিং কমিটি। এই প্রেক্ষিতে বলি, গত ১৪. ১০. ২৬ ইন্দু মালহোত্রা মনিটরিং কমিটি সর্বোচ্চ আদালতে পেশ করা তাদের বক্তব্য, যার মাধ্যমে আমরাও জানতে পারলাম আমাদের সঙ্গে ১২. ০৯. ২৬ বৈঠক ক্যানসেল অথচ ১০. ১০. ২৬  রাজ্যের সঙ্গে তাঁরা বৈঠকে বসেছিলেন। ফলে সরকারকে যে নির্দেশগুলো কমিটি দিয়েছেন…….. প্রকাশ্যে আর কিছু বললাম না। শুধু আমাদের সঙ্গে ১৪. ১২. ২৬ কতটা যুক্তি নির্ভর? বৈঠকটি সামনের বছরও নিয়ে যেতে পারতেন। ডাল-মে-কুছ কালা হ্যায়।’

Leave a Comment