=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সপ্তমী থেকে শিয়ালদায় ১৬টি নতুন রাতের ট্রেন, রুট ও সময়সূচি ঘোষণা পূর্ব রেলের

অনন্যা সরকার, কলকাতা: রাত পোহালেই দেবীর বোধন। তাই দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষে এবছর শিয়ালদহ দক্ষিণ সেকশনে (Sealdah South Section) বিশেষ রাত্রিকালীন ট্রেন পরিষেবা চালু করছে পূর্ব রেল (Eastern Railway)। এই বিশেষ ট্রেনগুলি আগামী ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন চলবে। রাতের বেলা যারা ঠাকুর দেখবেন বা শহরের দিকে রওনা হওয়া যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য, পূর্ব রেল শিয়ালদহ (দক্ষিণ) থেকে শুরু করে বিভিন্ন রুটে মোট ১৬টি বিশেষ রাত্রিকালীন লোকাল ট্রেন পরিষেবার (Special Night Service Local)  ঘোষণা করেছে। আসুন এই ট্রেন গুলো কখন ও কোথায় চলবে জেনে নেওয়া যাক। 

শিয়ালদহ দক্ষিণের বিভিন্ন সেকশনে স্পেশাল ট্রেনের তালিকা ও সময়সূচী 

১. শিয়ালদহ (দক্ষিণ) – বারুইপুর সেকশন

ট্রেন ১: ০৩১৮২ শিয়ালদহ (দক্ষিণ)-বারুইপুর পূজা স্পেশাল – শিয়ালদহ থেকে রাত ১১:৪০-এ ছেড়ে বারুইপুরে পৌঁছাবে ১২:২৫-এ।

ট্রেন ২: ০৩১৮১ বারুইপুর-বালিগঞ্জ পূজা স্পেশাল – বারুইপুর থেকে রাত ১২:৩৫-এ ছেড়ে বালিগঞ্জে পৌঁছাবে রাত ০১:১০-এ।

ট্রেন ৩: ০৩১৮৪ বালিগঞ্জ-বারুইপুর পূজা স্পেশাল – বালিগঞ্জ থেকে রাত ১:২০-তে ছেড়ে রাত ০১:৫৫-এ বারুইপুরে পৌঁছাবে।

ট্রেন ৪: ০৩১৮৩ বারুইপুর-বালিগঞ্জ পূজা স্পেশাল – বারুইপুর থেকে রাত ০২:১০-এ ছেড়ে বালিগঞ্জে রাত ২:৪৫-এ পৌঁছাবে।

ট্রেন ৫: ০৩১৯০ বালিগঞ্জ-বারুইপুর পূজা স্পেশাল – বালিগঞ্জ থেকে রাত ০৩:০০-এ ছেড়ে বারুইপুরে রাত ০৩:৩৫-এ পৌঁছাবে।

ট্রেন ৬: ০৩১৮৯ বারুইপুর-শিয়ালদহ (দক্ষিণ) পূজা স্পেশাল – বারুইপুর থাকে রাত ০৩:৪৫-এ ছেড়ে শিয়ালদহে ভোর ০৪:৩০-এ পৌঁছাবে।

আরও পড়ুন: চওড়া হল সৈকত, হঠাৎ পিছিয়ে গেল তাজপুরের সমুদ্র! কোনও বিপদের সংকেত?

 ২. শিয়ালদহ (দক্ষিণ) – কোমাগাতা মারু বজবজ সেকশন

ট্রেন ১: ০৩১৯২ শিয়ালদহ (দক্ষিণ)-বজবজ পূজা স্পেশাল – শিয়ালদহ থেকে রাত ১১:৩০-এ ছেড়ে বজবজে রাত ১২:১৮-এ পৌঁছাবে।

ট্রেন ২: ০৩১৯১ বজবজ-নিউ আলিপুর পূজা স্পেশাল – বজবজ থেকে রাত ১২:৩০-এ ছেড়ে নিউ আলিপুরে পৌঁছাবে রাত ১২:৫০-এ।

ট্রেন ৩: ০৩১৯৪ নিউ আলিপুর–বজবজ পূজা স্পেশাল – নিউ আলিপুর থেকে রাত ০১:০৫-এ ছেড়ে বজবজে পৌঁছাবে রাত ০১:২৫-এ।

ট্রেন ৪: ০৩১৯৩ বজবজ–নিউ আলিপুর পূজা স্পেশাল – বজবজ থেকে রাত ০১:৪০-এ ছেড়ে নিউ আলিপুরে পৌঁছাবে রাত ০২:০০-এ।

ট্রেন ৫: ০৩১৯৬ নিউ আলিপুর–বজবজ পূজা স্পেশাল – নিউ আলিপুর থেকে রাত ০২:১৫-এ ছেড়ে বজবজে রাত ০২:৩৫-এ পৌঁছাবে।

ট্রেন ৬: ০৩১৯৫ বজবজ–শিয়ালদহ (দক্ষিণ) পূজা স্পেশাল – বজবজ থেকে রাত ০২:৫০-এ ছেড়ে শিয়ালদহে রাত ০৩:৪০-এ পৌঁছাবে।

৩. লক্ষ্মীকান্তপুর / ডায়মন্ড হারবার সেকশন

ট্রেন ১: ০৩১৯৭ ডায়মন্ড হারবার–বারুইপুর পূজা স্পেশাল – ডায়মন্ড হারবার থেকে রাত ১১:৪০-এ ছেড়ে বারুইপুরে রাত ১২:৩০-এ পৌঁছাবে।

ট্রেন ২: ০৩১২৮ বারুইপুর–লক্ষ্মীকান্তপুর পূজা স্পেশাল – বারুইপুর থেকে রাত ১২:৪০-এ ছেড়ে রাত ১:৩০-এ লক্ষ্মীকান্তপুরে পৌঁছাবে।  

ট্রেন ৩: ০৩১২৭ লক্ষ্মীকান্তপুর-বারুইপুর পূজা স্পেশাল – লক্ষ্মীকান্তপুর থেকে রাত ১২:৪৮-এ ছেড়ে রাত ০১:৩৮ মিনিটে বারুইপুরে পৌঁছাবে।

ট্রেন ৪: ০৩১৯৮ বারুইপুর–ডায়মন্ড হারবার পূজা স্পেশাল — বারুইপুর থেকে রাত ০২:০০-এ ছেড়ে রাত ০২:৫০ মিনিটে ডায়মন্ড হারবারে পৌঁছাবে।

পুজো চলাকালীন প্যান্ডেল হপিংয়ের সময় বা রাতে বাড়ি ফেরার পথে যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়াতে এই অতিরিক্ত ট্রেনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে পূর্ব রেল।

Leave a Comment