=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

SIR-র প্রতিবাদে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ আসাউদ্দিন, করলেন জরুরি শুনানির আর্জি

আনিষা চৌধুরী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) প্রধান তথা হায়দরাবাদের (Hyderabad) সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা জানিয়ে আদালতের সহায়তা চেয়েছেন তিনি। বুধবার, ১৪ অক্টোবর, প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বিষয়টি উত্থাপন করা হয়। ওয়েইসির আইনজীবী নিজামুদ্দিন পাশা আবেদনটি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করার আর্জি জানান। তিনি আবেদন জানান, SIR সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, তাঁর মামলাটিও যেন শোনা হয়।

কী দাবি তুললেন ওয়েইসি?

SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন ওয়েইসি। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের কাজে সংবিধান নির্ধারিত সুরক্ষাবিধি কি আদৌ যথাযথভাবে মানা হচ্ছে? আগে সেই বিষয়টাই খতিয়ে দেখতে হবে। এই প্রক্রিয়ার যাঁতাকলে যোগ্য ভোটাররা যাতে নিজেদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটাও সমান গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা এবং সংশোধনের পদ্ধতি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয়েছেন AIMIM প্রধান।

যে পদ্ধতিতে নির্বাচন কমিশন SIR-এর কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতেও আপত্তি জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কী ধরনের নথি ও প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়েইসির আবেদনের লক্ষ্য, সংশোধনের কাজে আইনি বিধি মেনে চলা হচ্ছে কি না, তা আদালতের নজরে আনা।

বুধবার সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং বৃহস্পতিবার শুনানির জন্য তালিকাভুক্ত করার আবেদন জানানো হয়। অর্থাৎ তাঁদের লক্ষ্য এই সমগ্র বিষয়টিকে যত তাড়াতাড়ি সম্ভব মহামান্য আদালতের নজরে আনা। আদালত আবেদনটি বিবেচনা করার কথা জানিয়েছে। ফলে বৃহস্পতিবার SIR সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে ওয়েইসির আবেদনটি শুনানির তালিকায় জায়গা পায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: মা লক্ষ্মীর কৃপায় অর্থভাণ্ডার ফুলেফেঁপে উঠবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৫ অক্টোবর

SIR নিয়ে দেশজুড়ে রাজনৈতিক ও আইনি বিতর্কের মধ্যেই ওয়েইসির এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিরোধী দলগুলির একাংশও এই প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। সেই পরিস্থিতিতে ওয়েইসির আবেদন SIR নিয়ে চলা আইনি বিতর্কে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তবে এই আবেদনের মাধ্যমে আদালত কী নির্দেশ দেয়, তা জানার জন্য পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে থাকতে হবে।

Leave a Comment