=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সপ্তম পে কমিশন নিয়ে মিথ্যে বলছে রাজ্য? বিস্ফোরক সরকারি কর্মী

সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) নিয়ে সরকারের ওপর আস্থা নেই সরকারি কর্মীদের (Employees)? যে টার্মস অফ রেফারেন্স জারি করা হয়েছে তার সত্যতা নেই? পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) কাজ নিয়েই এভাবেই প্রশ্ন তুললেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়। তিনি যা জানালেন তা শুনলে আপনিও আকাশ থেকে পড়বেন।

সপ্তম বেতন কমিশন নিয়ে মিথ্যে বলছে সরকার!

মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) নিজের ফেসবুক ভিডিওতে জানান, ‘সোশ্যাল মিডিয়ায় সরকারের প্রতি পে কমিশনের যে টার্মস অফ রেফারেন্স রয়েছে তা ভাইরাল হয়েছে। ফলাও করে প্রচার করা হচ্ছে। তবে এর সত্যতা আছে বলে আমরা অন্তত মনে করি না। পে কমিশন গঠন হওয়ার পরে একটি টার্মস অফ রেফারেন্স জানিয়ে দিতে হয় পে কমিশনারকে। বিশেষ করে বিগত দিনের যে বেতন ভাতা তার ওপর নির্ভর করে সরকারের যে আর্থিক দিকটা বিবেচনা করে বেতন কমিশন যাতে এই বেতন ও অন্যান্য ভাতা নির্ধারণ করে।’

তিনি আরও জানান, ‘কিন্তু এখানে দেখছি বেতন বৃদ্ধি থেকে মহার্ঘ্য ভাতা, বাড়ি ভাড়া ভাতা,পরিবহণ ভাতা, শিক্ষা ভাতা এমনকি হোস্টেল ভাতা, অবসরকালীন ভাতা, পেনশন কমিউট সর্বক্ষেত্রে বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ ব্যাপারটা এরকম, সরকার বেতন কমিশন, আর বেতন কমিশন সরকার। বেতন কমিশনের কাছে সুপারিশ করছে সরকার যে বেতন যাতে বৃদ্ধি হয়। মহার্ঘ্য ভাতা বিগত দিনের যে ষষ্ঠ বেতন কমিশনের মহার্ঘ্য ভাতা সুপারিশটাই ছিল না। কেন ছিল না সেটাও আমরা জানি। এবার আমাদের সপ্তম বেতন কমিশন হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতের যে রায় সেই রায়টা তো তাহলে মানতেই হবে। আজকে যে টার্মস অফ রেফারেন্সটা ঘুরে বেরাচ্ছে, এগুলো সরকারি কর্মচারী সংগঠন তাদের মেমোরেন্ডমে জানাবে।’

আরও পড়ুনঃ ৯০০ কোটি খরচে বাইপাসে ফ্লাইওভার, দুই ব্যস্ততম মোড়ে স্কাইওয়াকের প্ল্যান রাজ্য সরকারের

HRA নিয়ে বড় মন্তব্য সরকারি কর্মীর

মলয় মুখোপাধ্যায় জানান, ‘বাড়ি ভাড়া ভাতা, স্পষ্ট বলে দিয়েছে X, Y, Z অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মতো বাড়ি ভাড়া ভাতার কথা উল্লেখ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের এওয়ান সিটি, একটা আরবান ও একটি রুরাল  তিনটি স্ল্যাব থাকে। গতবার একদম রুরালে ছিল ৮%, আরবানে ১৬% আর এওয়ান সিটি অর্থাৎ X এ ছিল ২৪%। সিস্টেম কতটা সুন্দর। যখনই ৫০% ডিএ ক্রস করবে ১% করে সবটা বেড়ে যাবে। এখন আছে ৯, ১৮ এবং ২৭।’

Leave a Comment