=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সপ্তম পে কমিশন লাগু হওয়ায় কোন কর্মীর কতটা বেতন বাড়বে? দেখুন হিসেব

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুত রেখেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতর। সোমবার দ্বিতীয় মন্ত্রীসভার বৈঠকের দিকেই নজর ছিল রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীদের। আর সেখানেই আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য সরকার (Government of West Bengal)। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, সপ্তম বেতন কমিশন কার্যকর হলে কর্মচারীদের বেতন ঠিক কতটা বৃদ্ধি পাবে?

ষষ্ঠ থেকে সপ্তম, কীভাবে বদলাবে বেতন?

বলে রাখি, বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা রোপা ২০১৯ বা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় প্রতি মাসে বেতন পেয়ে থাকেন। আর সেখানে বেতনের মূল ভিত্তি বা ফিটমেন্ট ফ্যাক্টর হল ২.৫৭। অর্থাৎ, পুরনো মূল বেতনের ২.৫৭ গুণ বেতন কর্মচারীরা হাতে পান। যেমন—পুরানো কাঠামোতে কারও যদি বেসিক বেতন ২০ হাজার টাকা হয়, তাহলে ষষ্ঠ বেতন কমিশনে তা বেড়ে হয়েছিল ৫১ হাজার ৪০০ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন সপ্তম বেতন কমিশনে এই একই পদ্ধতি অনুসরণ করা হবে। তবে কর্মী সংগঠনগুলির দাবি এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার ফিটমেন্ট ফ্যাক্টর হয়তো ১.৯০ থেকে ৩.৬৮ এর মধ্যে করা হতে পারে। যার ফলে কর্মচারীদের হাতে পাওয়া বেতনের পরিমাণ একধাক্কায় দ্বিগুণ বা তার বেশি হয়ে যেতে পারে।

নতুন বেতন কাঠামোতে রয়েছে ১৮টি স্তর

উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের পে-ম্যাট্রিক্সে মোট ১৮টি স্তর বা লেভেল রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী বেতন ভিন্ন ভিন্ন হবে। যেমনটা জানা যাচ্ছে—

  • লেভেল ১ থেকে ৫ পর্যন্ত অর্থাৎ গ্রুপ ডি ও ক্লার্ক পদগুলিতে নতুন বেসিক বা মূল বেতন হতে পারে আনুমানিক ১৮,০০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।
  • লেভেল ৬ থেকে ৯ অর্থাৎ জুনিয়র আধিকারিক বা সুপারভাইজার, ইন্সপেক্টর ইত্যাদি পদে কর্মরত অফিসারদের বেতন হতে পারে ৩৫,৪০০ টাকা থেকে ১,৭৬,৮০০ টাকা।
  • লেভেল ১০ থেকে ১২ অর্থাৎ গ্রুপ এ অফিসার, যার মধ্যে নীতি নির্ধারক, আধিকারিক প্রমুখরা থাকেন, তাদের সম্ভাব্য মূল বেতন হতে পারে ৫৬,১০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা পর্যন্ত।
  • লেভেল ১৩ থেকে ১৮ অর্থাৎ শীর্ষ প্রশাসনিক পদের ক্ষেত্রে টাকা উচ্চ আমলা ও উচ্চপদস্থ অধিকারীদের সম্ভাব্য বেসিক বেতন হবে ১,০১,৫০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন: বিনামূল্যে দিঘা, দার্জিলিং! দূরপাল্লার বাসে মহিলাদের ভ্রমণ ফ্রির ঘোষণা রাজ্য সরকারের

কিন্তু হ্যাঁ, নতুন বেতন কাঠামোতে মূল বেতন বা বেসিক বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের প্রতি মাসে ডিএ সহ বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে বাড়ি ভাড়া বাতা, যাতায়াত ভাতা ইত্যাদি রয়েছে। সেক্ষেত্রে ইন হ্যান্ড সেলারি যে আরও অনেকটাই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment