সপ্তাহের শুরুতেই কমে গেল সোনা, রুপোর দাম! দেখুন রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের শুরুতে মূল্যবান ধাতুর (Gold Pricce) বাজারে সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর। আন্তর্জাতিক মার্কেটে মুনাফা তোলার চাপ আর বিশ্ববাজারে সাময়িক পতনের জেরে আজ দেশের বাজারে সোনা এবং রুপোর দাম বেশ খানিকটা হ্রাস পেয়েছে। বাজারের চড়াই-উতরাই কাটিয়ে মূল্যবান ধাতুর এই দরপতন যে মধ্যবিত্ত পরিবার বা সাধারণ ক্রেতাদের মুখে হাসি ফোটাল তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৬,৪৫০ টাকায় (-১২৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,৮৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,০০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,৯০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,০৫০ টাকায় (-১৩০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,৭৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,৯০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৪,৮০০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,০৬০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,০৬০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,২১০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,১১০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩৬,৬০০ টাকায় (-১৮০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৫০,০০০ টাকায়।

আরও পড়ুন: কেরলে ৪০ বছরের বামেদের দুর্গে ABVP-র রাজ, সংস্কৃত কলেজের নির্বাচনে শূন্য SFI

অনেকটাই কমল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৭০০ টাকা। আজ ১২৫০ টাকা দাম কমেছে এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৪৫০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৫ হাজার ৪০০ টাকা। আজ দাম কমেছে ১৩০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৫০ টাকা। পাশাপাশি গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ৩৮ হাজার ৪০০ টাকায়। আজ ১৮০০ টাকা দাম কমেছে এবং নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৬০০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

Leave a Comment