সবাইকে লাগাতে হবে না স্মার্ট মিটার, মাসে মাসে আসবে বিদ্যুতের বিল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোর করে বাংলার মানুষের ঘাড়ে স্মার্টমিটার (Smart Meter) চাপিয়ে দেওয়া যাবে না। গত মঙ্গলবার, বিদ্যুৎ দপ্তরে গিয়ে সেই বার্তা দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার, বিধানসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন রাজ্যে ডোমেস্টিক বা গৃহস্থের ক্ষেত্রে স্মার্টমিটার বাধ্যতামূলক নয়। মূলত সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করেই স্মার্টমিটার নিয়ে স্বস্তির খবর শুনিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সাথে এদিন বিদ্যুৎ গ্রাহকদের আরও স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি তিন মাস অন্তর নয় বরং প্রতি মাসে আসবে বিদ্যুতের বিল।

বাড়িতে লাগাতে হবে না স্মার্টমিটার?

আজ, বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে একগুচ্ছ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বামপন্থীদের নিশানা করে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন, “একটা কথা শুনলে বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্টমিটার লাগানো বাধ্যতামূলক করছে না।”

বিগত দিনগুলিতে স্মার্টমিটার বন্ধের দাবিতে পথে নেমেছিলেন বামপন্থীরা। এদিন সেসব নিয়েই তাঁদের একেবারে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “মিছিল বন্ধ! মিছিল করার সুযোগ দেব না। আমাদের সরকার মানুষের দিকে তাকিয়েই সব সিদ্ধান্ত নেয়।” মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে স্মার্টমিটার লাগানোর বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক। অর্থাৎ কারও উপর এই আধুনিক মিটার বসানোর জন্য জোর করা হবে না।

অবশ্যই পড়ুন: পুলিশের আধুনিকিকরণ কোন পথে? নিদান দিলেন প্রাক্তন NSG তথা বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী

মাসে মাসে আসবে বিদ্যুতের বিল

বুধবার, বিদ্যুৎ দপ্তর নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “বিদ্যুৎ একটি অপরিহার্য এবং জরুরী পরিষেবা। এই খাতকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করছে।” একই সাথে এদিন রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিন মাস অন্তর নয়, এবার থেকে প্রতিমাসে বিদ্যুতের বিল দেওয়া হবে গ্রাহকদের।

Leave a Comment