=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সবে হালকা শীত, আরও নামবে পারদ! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: আরও একটু কমল তাপমাত্রা (Weather Update)! নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের আমেজে গা ভাসালো বঙ্গবাসী। ইতিমধ্যেই বিগত কয়েকদিন ধরে ভোর এবং রাতের দিকে শীতের শিরশিরানি অনুভূত হয়, কুয়াশাও দেখা যায়। তাই এবার এই শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। আগামী কয়েকদিনের মধ্যেই হু হু করে নামতে চলেছে পারদ।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব মধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আবার রিয়ানার উপরেও অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। যেটি এখন মধ্য অসম এবং কর্নাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে।‌ আবার জম্মু-কাশ্মীর ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। তবে এর প্রভাব পড়বে না বাংলায়। জানা গিয়েছে রাজ্যের উত্তর এবং দক্ষিণের সব জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, ছুটির দিনে বেশ শুষ্ক থাকবে আবহাওয়া, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে কুয়াশা দেখা যাবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডা আমেজ পাওয়া যাবে। তবে আগামী দুইদিন এক ধাক্কায় প্রায় চার ডিগ্রি তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু তার পরের তিন দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে। কিন্তু কবে উত্তুরে হাওয়া বইবে সেই নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি।

আরও পড়ুন: সোনাঝুরি হাট অন্যত্র সরানোর ইঙ্গিত রাজ্য সরকারের! মন্ত্রীর মন্তব্যে চাপা অশান্তি শান্তিনিকেতনে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও শীতের আমেজ বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল অর্থাৎ রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। বাকি জেলায় আপাতত আর কোনও সতর্কতা নেই। কমবে তাপমাত্রা, আশা করা যাচ্ছে উত্তরের জেলাগুলিতে আগামী দু’দিনে তিন থেকে চার ডিগ্রি নামতে পারে পারদ।

Leave a Comment