=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সর্বস্ব উজাড় করেও হল না টিম ইন্ডিয়ায় জায়গা! অবসর নিচ্ছেন মহম্মদ শামি? জানালেন নিজেই

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যোগ্যতা থাকা সত্ত্বেও জাতীয় দলে উপেক্ষিত হন বহু ক্রিকেটার। যার উজ্জ্বল উদাহরণ মহম্মদ শামি (Mohammed Shami)। দিনের পর দিন বল হাতে নিজেকে প্রমাণ করার পরেও ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পাচ্ছেন না এই খেলোয়াড়। নির্বাচন কমিটির দাবি, তাঁরা নাকি শামির ফিটনেস সম্পর্কে অবগত নন। এ নিয়ে অবশ্য আগেই ভারতীয় তারকা জানিয়েছিলেন, বোর্ড কিংবা নির্বাচন কমিটিকে নিজের ফিটনেস সম্পর্কে তথ্য দেওয়া তাঁর কাজ নয়। দীর্ঘদিন জাতীয় দলে উপেক্ষিত থাকার পর এবার নিজের অবসর নিয়ে বড় ইঙ্গিত দিলেন শামি।

এবার অবসর নিয়ে নিচ্ছেন মহম্মদ শামি?

22 গজে বারবার নিজেকে মেলে ধরছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার শামি। সম্প্রতি বাংলার হয়ে 2025-26 ঘরোয়া ক্রিকেট মরসুমে একাই 67টি উইকেট তুলেছেন শামি। এরপরেও কি ভারতীয় দলে ফেরার জন্য নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে এই খেলোয়াড়কে? যখন এমন প্রশ্নে চারিদিকে তোলপাড় হয়ে যাচ্ছে সেই পর্বে এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের বিষয় নিয়ে মুখ খুলেছেন ভারতীয় তারকা।

সম্প্রতি ইনফ্লুয়েন্সর শুভঙ্কর মিশ্রর ইউটিউব চ্যানেলে একটি শোতে হাজির হয়ে নিজের ক্রিকেট জীবন প্রসঙ্গে মুখ খুলেছিলেন খেলোয়াড়। সেখানে শামিকে অবসর প্রসঙ্গে বলতে শোনা গেল, যেদিন তিনি বিরক্ত বোধ করবেন সেদিনই ক্রিকেট থেকে অনেক দূরে সরে যাবেন। শামির কথায়, “যখন আমি ক্লান্ত বোধ করব। সবকিছু থেকে বিরক্ত হয়ে যাব। আমি নিজেই অবসর ঘোষণা করব।”

যদিও এদিন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছেন, এখনই ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন নাকি তিনি। তাঁর মতে, এই মুহূর্তে অবসর নিয়ে কোনও চিন্তাভাবনা নেই। আসলে এই ধরনের ভাবনা তাঁকে একেবারে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেবে। তাই অবসর নিয়ে এখনই কোনও পরিকল্পনা নেই খেলোয়াড়ের। তাঁর স্পষ্ট বক্তব্য, “যেদিন অলস বা বিরক্ত বোধ করব আমি সত্যিই ছেড়ে দেবো ক্রিকেট। তবে এখন আমি খেলা উপভোগ করছি। ফলাফল ভালো এবং ইতিবাচক।”

 

অবশ্যই পড়ুন: বিজেপিতে লিয়েন্ডার পেজ, গেরুয়া শিবিরে যোগ দিয়েই বড় বার্তা টেনিস সম্রাটের

প্রসঙ্গত, বর্তমান পরিকল্পনা কী? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় তারকা জানিয়েছিলেন, এই মুহূর্তে ক্রিকেটে নিজের 100 শতাংশ দিতে চান তিনি। ভাগ্য বদলানো তাঁর হাতে নেই। তবে যেটা হাতে আছে ক্রিকেটে নিজেকে পুরোপুরি মেলে ধরা। বর্তমানে সেটাই করতে চাইছেন ভারতীয় দলের একসময়ের নিয়মিত সদস্য।

Leave a Comment