=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সস্তায় এসি বাসে সমুদ্র ভ্রমণ, শুরু হল কৃষ্ণনগর-দিঘা বাস পরিষেবা, জানুন রুট ও ভাড়া

সহেলি মিত্র, কলকাতাঃ দিঘা (Digha) নামটা শুনলেই চোখের সামনে কত কিছু ভেসে ওঠে। সেই বিস্তৃত জলরাশি, দিঘার খাবার দাবার, সমুদ্রের ঢেউ ইত্যাদি। দিঘা যেতে কোনও কারণ লাগে না। সমুদ্রপ্রেমীদের কাছে দিঘা আলাদাই ভালো লাগার জায়গা। বর্তমান সময়ে দিঘা যাওয়া জলভাত হয়ে গিয়েছে। ট্রেন, নিত্য নতুন বাস লঞ্চ হচ্ছে। এবারেও যার ব্যতিক্রম ঘটবে। তবে এবার দীর্ঘ প্রতীক্ষিত রুটে একদম ঝাঁ চকচকে এসি বাস শুরু হল। খুশির খবর রয়েছে নদিয়ার কৃষ্ণনগরবাসীর। কারণ কৃষ্ণনগর থেকে দিঘার বাস (Krishnanagar-Digha Bus) পরিষেবা শুরু হল। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

দিঘা যাওয়ার ঝাঁ চকচকে নতুন এসি বাস পরিষেবা শুরু হল

নদিয়ার কৃষ্ণনগর থেকে দিঘাগামী যে নতুন বাসটি শুরু হয়েছে সেটায় আপনি এসি, সঙ্গে টিভি, মোবাইল চার্জিং পয়েন্ট, ইন্টারনেট এবং সর্বোপরি বিনামূল্যে টিফিন পেয়ে যাবেন। যেহেতু পুরো এসি, বেশি ঠান্ডা লাগলে ট্রেন, বিমানের মতো কম্বল অবধি দেওয়া হবে যাত্রীদের। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই এখন দিনের আলোর মতো সত্যি। এরকম বাস পেয়ে এখন খুশি নদীয়াবাসী। রাতে কৃষ্ণনগর থেকে বাসে উঠলে একদম সকাল সকাল আপনি সৈকত নগরী দিঘা পৌঁছে যেতে সক্ষম হবেন।

বাসের রুট ও ভাড়া কত?

বাসের সিট এতটাই আরামদায়ক যে বসে বসেই কখন ঘুমে ঢলে পড়বেন ধরতে পারবেন না। রয়েছে পুশব্যাক সিট। রুটের কথা বললে, কৃষ্ণনগর, শান্তিপুর, ডাকঘর, রাণাঘাট, চাকদহ কল্যাণী হয়ে বাসটি আপনাকে সকালের মধ্যে দিঘায় পৌঁছে দেবে। আগামী ২৮ মে থেকে কৃষ্ণনগর টু দিঘা বাস পরিষেবা শুরু হবে বলে খবর। আর দীর্ঘ প্রতীক্ষিত রুটে বাস পরিষেবাটি শুরু করতে চলেছে RNK পরিবহণ।

আরও পড়ুনঃ কলকাতার অদূরেই ‘মিনি লাদাখ’, গরমের ছুটিতে ঘুরে আসুন ব্লু লেক থেকে

নিশ্চয়ই ভাবছেন এরকম প্রিমিয়াম বাসে গলাকাটা ভাড়া নেবে? তাহলে জানিয়ে রাখি, কৃষ্ণনগর থেকে দিঘা যাওয়া একদম সাধ্যের মধ্যেই। মাত্র ৫৫০ টাকা খরচ হবে যাত্রী পিছু। টাইমিং সম্পর্কে বললে, কৃষ্ণনগর থেকে রাত ১০:১৫ নাগাদ দিঘার উদ্দেশ্যে ছাড়বে। ফিরতি পথে দিঘা থেকে দুপুর ১২:১৫ নাগাদ ছাড়বে।

Leave a Comment