=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সহপাঠীকে ছুরির কোপ, উমর খালিদের জামিন খারিজ…! আজকের সেরা ১০ খবর (৩০ সেপ্টেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ সেপ্টেম্বর, বুধবার। সহপাঠীকে ছুরির কোপ, উমর খালিদের জামিন খারিজ, ঘাটাল মাস্টার প্ল্যান….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ৬ অক্টোবর কমিশন অভিযানের ডাক ইন্ডি জোটের

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ইন্ডি জোটের বৈঠক। সেখানে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের একাধিক নেতা-নেত্রীরা। তবে বৈঠক শেষে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে বিরোধী সাংসদরা আগামী ৬ অক্টোবর দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে অভিযান শুরু করবেন। এসআইআর নিয়ে অনিয়মের প্রতিবাদেই হবে এই আন্দোলন। এমনকি তারা মোট ছয়টি দাবি তুলে ধরেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ

পথ দুর্ঘটনার কবলে পড়লেন সিপিআই নেতা শতরূপ ঘোষ। ডানকুনি টোল প্লাজার সামনে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। বাঁকুড়ার সোনামুখী যাওয়ার সময় আজ তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি লরি। এমনকি লরিটি মাল বোঝাই ছিল এবং তাতে কোনও খালাসি ছিল না বলেই অভিযোগ। বেশ কিছু দূর লরিটি শতরূপদের গাড়িটিকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় বলেই দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় ইতিমধ্যেই ডানকুনি থানার পুলিশ লরিটিকে আটক করেছে। তবে শতরূপদের সেরকম কোনও আঘাত লাগেনি বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) পুলিশ কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা

পুলিশ কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য এবং কলকাতা পুলিশের নির্দিষ্ট পদমর্যাদার কর্মীদের রেশন ভাতা মাসে ৫০০ টাকা করে বাড়ানো হল। ১ অক্টোবর থেকে তাঁরা ১৫০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা করে ভাতা পাবেন বলে খবর। যদিও মুখ্যমন্ত্রী আগে এই ঘোষণা করেছিলেন। তবে অক্টোবর মাস থেকেই তা কার্যকর হচ্ছে। নতুন সিদ্ধান্তের ফলে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও তার নিচের পদমর্যাদার কর্মীরা এই সুবিধা পাবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) জেলমুক্ত হয়ে বিস্ফোরক নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

অন্তর্বর্তী জামিন পেয়ে জেলমুক্ত হয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আগামী ২০ অক্টোবর পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি এবং নির্বাচনে লড়তে পারবেন বলেই জানিয়েছে হাইকোর্ট। তবে জেল থেকে বেরিয়ে তিনি জানালেন যে, কেন মনোনয়ন জমা দেওয়ার পরেও তা তুলে নিয়েছিলেন। তিনি বলেন, “চোখে গামছা বেঁধে তুলে নিয়ে যাচ্ছিল। ভাবছিলাম এনকাউন্টার করে দেবে।” প্রসঙ্গত, ১৯ বছরের পুরনো খুনের এক মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন। তবে ২১ অক্টোবর তাঁকে ফের আত্মসমর্পণ করতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি থেকে তিনি রাজ্যের উন্নয়ন, শিল্পায়ন এবং শিক্ষা এবং সামাজিক সমস্যা নিয়ে একাধিক মন্তব্য করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, আগামী বছরের জুনের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের সিংহভাগ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য সমানভাবে অর্থ প্রদান করবে। প্রকল্পের ৫০% অর্থ দেবে কেন্দ্র এবং বাকি ৫০% বহন করবে রাজ্য। মোট ১২০০ কোটি টাকা ব্যয় করা হবে বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ভুয়ো DSP-র পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রতারক

রাজ্য পুলিশের ডিএসপি সেজে তোলাবাজি। অভিযোগে গ্রেফতার হল এক প্রতারক। জানা গিয়েছে, এক যুবককে ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করেছিলেন তিনি। অভিযুক্ত যুবকের নাম রাহুল রায়। গতকাল তাঁকে গ্রেফতার করেছে দক্ষিণ কলকাতার কালীঘাট থানার পুলিশ। এমনকি প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অভিযোগকারী এবং অভিযুক্ত দুজনেই কালীঘাট এলাকার বাসিন্দা এবং তাঁরা একে অপরের পরিচিত ছিলেন। সবচেয়ে বড় ব্যাপার, ওই অভিযুক্ত নিজের নকল পরিচয়পত্র বানিয়ে নিয়েছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ হাইকোর্টের

২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে রক্তক্ষয়ী হিংসার নেপথ্যে ষড়যন্ত্রের মূল চক্রী ছিলেন অভিযুক্ত সমাজকর্মী উমর খালিদ এবং শারজিল ইমাম। তবে তাদের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। বুধবার বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি দীনেশ ভট্টের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। তাদের তৃতীয় জামিনের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে ওই বেঞ্চ। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী ৫ জানুয়ারির নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করা তাদের পক্ষে সম্ভব নয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য নয়া নির্দেশিকা শিক্ষা দফতরের

এবার রাজ্যের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বড় বদলের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে প্রতিটি স্কুলে নোটিশ পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রাথমিক স্তরে প্রথম এবং দ্বিতীয় শ্রেণির প্রতিটি শ্রেণিকক্ষে এবার পড়ুয়াদের শেখার জন্য রঙিন পোস্টার টাঙানো বাধ্যতামূলক। এমনকি বইয়ের পড়ার পাশাপাশি পড়ুয়ারা হাতেকলমে কতটা শিখতে পারে এবং অংক কষতে পারে বা বই কতটা পড়তে পারে তার উপর নজরদারি চালাতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ISF-র মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

সামনেই নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন। তবে তার আগে আইএসএফ-র দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিয়েছেন যে, নির্বাচন প্রক্রিয়ার মাঝে এই বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি নয় আদালত। সেই কারণেই মামলাটি খারিজ করা হয়েছে। সেই সূত্রে নিজেদের খাম প্রতীক হারিয়ে এবার কলকাতা হাইকোর্টে যে ধাক্কা খেলেন নওসাদ সিদ্দিকি তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, এই খাম প্রতীক এবার বরাদ্দ করা হয়েছে ঋতব্রত তৃণমূল বা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সাউথ পয়েন্ট স্কুলে পড়ুয়ার গলায় ছুরির কোপ সহপাঠীর

কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে মর্মান্তিক ঘটনা। নবম শ্রেণীর এক পড়ুয়ার বিরুদ্ধে তাঁরই এক বন্ধুর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল। ঘটনায় আহত ওই পড়ুয়ার গলা এবং বাঁ হাতের আঙুলে চোট লেগেছে বলেই খবর। জানা গিয়েছে, দুই পড়ুয়ার মধ্যে বই নিয়ে বচসা হলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। তবে ঘটনার সময় শ্রেণীকক্ষে শিক্ষক উপস্থিত ছিলেন বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। আহত ওই পড়ুয়ার রক্তপাত শুরু হলে দ্রুত তাঁকে স্কুলের ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয়। সেখানে নার্সরা প্রাথমিক চিকিৎসার পর বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান তাঁকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment