সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ সেপ্টেম্বর, রবিবার। সাংসদের ফোনে পর্নোগ্রাফি, মাদ্রাসা বন্ধ রাজ্যে, ওবিসি সংরক্ষণ…..অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ওবিসি সংরক্ষণ নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের
ওবিসি সংরক্ষণ নিয়ে এবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যে নতুন সরকার আসতেই আগের তালিকা সব বাতিল করা হয়। সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি চাকরির ক্ষেত্রেও এখন থেকে আর মিলবে না সংরক্ষণ। তবে বাদ পড়া জনগোষ্ঠীর সদস্যরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির সংরক্ষণের সুবিধা পাবে কিনা সেই প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এমনকি এই ব্যাপারে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন যে, আবেদনকারীরা আর্থিকভাবে সুবিধা পেতে পারেন। কিন্তু শিক্ষা দফতর এবং স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য জানার প্রয়োজন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) আধার নিয়ে ১৪ বছর ধরে ভোগান্তির শিকার পশ্চিম মেদিনীপুরের মহিলা
আধার কার্ডের গড়মিলের এবার এক বড়সড় চিত্র ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকে। স্বামীর থেকে নাকি স্ত্রী ৬১ বছরের বড়। হ্যাঁ, তৃণমূলের আমলে তৈরি আধার কার্ডে শুরু থেকেই বয়সের জায়গায় ভুল তথ্য দেওয়া ছিল বলে অভিযোগ। এ নিয়ে বিভিন্ন সরকারি দফতরে অভিযোগ জানানো হলেও কোনও রকম সুরাহা মেলেনি। জানা গিয়েছে, ডিঙাল গ্রামের বাসিন্দা কৃষ্ণা পাল। তাঁর স্বামী অষ্টম পালের বয়স ৪৫ বছর। কিন্তু কৃষ্ণা দেবীর বয়স যেখানে ৩৫, সেখানে আধার কার্ডে তাঁর বয়স করা হয়েছে ১০৬ বছর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ফারাক্কার সব গেট খুলল ভারত
একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গের পাশাপাশি বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। তবে এবার মাইথন, ফারাক্কা সহ একাধিক ব্যারেজের লক গেট খুলে দেওয়া হল। বিশেষ করে মুর্শিদাবাদে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত। যার ফলে একসাথে বিপুল পরিমাণ জল বয়ে যাওয়ায় গঙ্গা তীরবর্তী অঞ্চল এবং নিম্নাঞ্চলগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ফারাক্কা ব্যারেজের সমস্ত গেট খুলে দেওয়ার কারণে প্রচুর জল ঢুকছে বাংলাদেশেও। জানা গিয়েছে, ফারাক্কা ব্যারেজের মোট ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। আর তাতেই বিপর্যস্ত অবস্থা বাংলাদেশের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) শোভনদেব চট্টোপাধ্যায়কে তুলোধোনা মদন মিত্রর
বর্তমানে মদন মিত্র মমতার শিবির ছেড়ে ঋতব্রত তৃণমূলে নাম লেখালেও এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার জানাব। শ্রদ্ধা জানাব। তবে শুধু চোখের জলে এটুকুই বলব যে কেন আপনারা সহ্য করলেন? এই ইমেজ সততার প্রতীক। আমার বাড়ির পাশেই এখানেই থাকেন। একজন বয়স্ক ভদ্রলোক। জীবনে সবকিছু পেয়েছেন। ৭২ বছর বয়সে বার্লিন গিয়েছিলেন। তিনি বিরোধী দলনেতা হবে বলে সমস্ত বৃদ্ধ লোকগুলিকে দাঁড় করিয়ে সমস্ত সই জাল করিয়েছেন। এত হ্যাংলা? আর কী চাই?” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) রাজ্যের ২৫২টি অবৈধ মাদ্রাসা বন্ধ করল সরকার
সংখ্যালঘুদের জন্য আলাদা করে কোনও উন্নয়ন হবে না এ কথা আগে জানিয়েছিল রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। তবে এবার রাজ্যজুড়ে মাদ্রাসাগুলির পরিকাঠামো যাচাই করতে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল শুভেন্দুর সরকার। প্রথম দফায় যাচাই করে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ পাঠানো হয়েছে। এমনকি রাজ্য সরকার জানিয়েছে, এই মাদ্রাসাগুলির বেশিরভাগ খারিজী মাদ্রাসা। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে বলে খবর। গত ২২ জুলাই কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলোতে এই অভিযান চালিয়েছিল সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) পূর্ব মেদিনীপুরে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
এবার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের এক সিভিক ভলেন্টিয়ার। জানা যাচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাইয়ে দেওয়ার নামে তোলা হচ্ছিল মোটা অংকের টাকা। সেই অভিযোগ সামনে আসতেই দুর্নীতি দমন শাখা তথা পশ্চিমবঙ্গ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাঁকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে থেকেই নির্দেশ দিয়েছেন যে, এই রাজ্যে কোনও দুর্নীতি চলবে না। এমনকি দুর্নীতি দমন শাখাও খোলা হয়েছে। তবে পুলিশ ক্লিয়ারেন্সের শংসাপত্রের বিনিময়ে ১০০০ টাকা করে ঘুষ নিচ্ছিলেন অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের ডিআইবিতে কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) কমিশনকে ফের চিঠি ডেরেকের
তৃণমূলের প্রতীক কার দখলে এ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে পশ্চিমবঙ্গে। আগামী ৬ অক্টোবর রেজিনগর এবং নন্দীগ্রাম দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তবে তৃণমূলের অন্দরে এখনও পর্যন্ত দড়ি টানাটানি। গতকাল দুই তৃণমূলকেই তলব করেছিল নির্বাচন কমিশন। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে আলোচনার পরেও এবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। চিঠি পাঠিয়েছেন ডেরেক ও’ব্রায়েন। তিনি জানিয়েছেন, ঋতব্রত শিবির নিজেদের দাবির স্বপক্ষে কী কী নথিপত্র জমা দিয়েছে তা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষকে স্পষ্ট করা হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) পশ্চিমবঙ্গের ১৬টি রাস্তা জাতীয় সড়ক করার তোড়জোড়
পশ্চিমবঙ্গের ১৬টি রাস্তা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এবার রাজ্য সড়ককে জাতীয় সড়কে উন্নিত করার প্রক্রিয়া করতে চলেছে কেন্দ্র। জানা গিয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির কাছে এই প্রস্তাব রেখেছিল রাজ্য। আর কেন্দ্র ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে বলেও খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই পর্যায়ক্রমে মোট ২০০০ কিলোমিটার দীর্ঘ এই ১৬টি সড়ককে জাতীয় সড়ক হিসেবে ঘোষণা করা হতে পারে। তবে এতে রাস্তাগুলির গুরুত্ব বাড়ার পাশাপাশি পরিকাঠামগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেই অনুমান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) চিনে সুরক্ষিত শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা, বড় বার্তা বিদেশ মন্ত্রকের
নেপালে ঘুরতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়। ইতিমধ্যেই কেটে গিয়েছে দুই সপ্তাহ। সর্বত্র খোঁজাখুঁজি করলেও মেলেনি কোনও ইতিবাচক বার্তা। তবে এবার এই অনিশ্চয়তার মাঝে নতুন করে আশার আলো জ্বালল চিনের বিদেশ মন্ত্রকের ছোট্ট একটা তথ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভ্রাংশু রায় জানিয়েছেন, আমার কাছে যা খবর আছে, আমার বউ ওই সময় নেপাল ইমিগ্রেশন ক্রস করে তিব্বত চায়না সীমান্তে চলে গিয়েছে। তবে চিনে কোনও নিরাপদ আশ্রয় বা সামরিক শিবিরে অন্যান্য পর্যটকের সঙ্গে সুরক্ষিত আছেন শর্মিষ্ঠা, এমনটাই তাঁদের আশা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) প্রজ্জ্বল রেভান্নার ফোনে মিলল ১৪৫টির বেশি পর্ন ক্লিপ ও সিনেমা
জেলের মধ্যেই অশ্লীল কাণ্ড। বেঙ্গালুরুর পরপ্পানা অগ্রহারা সেন্ট্রাল জেলের উচ্চ নিরাপত্তা সেলে বন্দী হয়ে রয়েছেন ধর্ষণে সাজাপ্রাপ্ত রাজ্যের প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্ন। কিন্তু এবার সেই সেলের ভেতরেই মিলল নিরাপত্তার গাফিলতির প্রমাণ। জানা গিয়েছে, প্রজ্জ্বল রেভান্নের থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং পেনড্রাইভ নাকি ১৪৫-এর বেশি পর্নোগ্রাফি ভিডিও এবং ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা পাওয়া গিয়েছে। তবে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। পাশাপাশি ওই মোবাইল উদ্ধারের সঙ্গে ফোনের কল রেকর্ড ঘেঁটে পুলিশ জানতে পেরেছে, জেলের ভিতর থেকেই বেআইনিভাবে তিনি সংযোগ রাখতেন অনেকের সঙ্গে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন