=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাফল্যের মুখ দেখতেই ফের চোটের ধাক্কা! ক্র্যাচ নিয়ে হাঁটছেন বরুণ, আশা শেষ KKR-র?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR Spinner Injury)। কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে প্রত্যেকটি ম্যাচই কলকাতার কাছে মরণবাঁচন। একটি ম্যাচে হারলেই প্লে অফে পৌঁছনো কঠিন হয়ে যাবে শাহরুখ খানের দলের পক্ষে। এহেন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে কার্যত বিপাকে KKR। চোটের কারণে পরবর্তী ম্যাচে পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়লেন এই ভারতীয় তারকা। হোটেলে তাঁকে একেবারে ক্র্যাচ নিয়ে হাঁটতে দেখা গেল। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সব আশা শেষ কলকাতার?

কীভাবে চোট পেলেন বরুণ?

এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ওপেনার ট্রাভিস হেডের একটি দুরন্ত শট আটকাতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। যদিও পরবর্তীতে দিল্লির ম্যাচে দেখা গিয়েছিল তাঁকে। এরই মাঝে হঠাৎ ক্র্যাচ নিয়ে হাঁটছেন ভারতীয় তারকা। খেলোয়াড়ের যা অবস্থা তাতে চোট বেশ খানিকটা গুরুতর! তবে এর মাঝে কীভাবে, কখন ভারতীয় ক্রিকেটার চোট পেলেন তা জানা যায়নি। তবে তারকা ক্রিকেটারের বাঁ পায়ে বিশেষ জুতো এবং হাতে ক্র্যাচ নিয়ে হাঁটার দৃশ্য চিন্তা বাড়িয়েছে ভক্তদের।

পরের ম্যাচে বিরাট কোহলিদের মুখোমুখি হবে কলকাতা। যেভাবেই হোক এই ম্যাচে জিততে হবে শাহরুখ খানের দলকে। তবেই প্লে অফের দৌঁড়ে নিজেদের এগিয়ে রাখতে পারবে KKR। ঠিক সেই ম্যাচের আগে বরুণের এমন অবস্থা স্বাভাবিকভাবেই কলকাতাকে বিপাকে ফেলতে চলেছে সে কথা বলাই যায়! যদিও নাইট ম্যানেজমেন্টের তরফে এ নিয়ে আলাদা করে কিছুই জানানো হয়নি। তবে আশঙ্কা, প্লেয়ারের পায়ের যা অবস্থা তাতে পরবর্তী ম্যাচে তিনি কিছুতেই খেলতে পারবেন না!

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: “অরূপ বিশ্বাস মেসিকে পাড়ার পল্টু ভাবল” যুবভারতী কাণ্ডে নতুন সরকারের কাছে তদন্তের আর্জি শতদ্রুর

উল্লেখ্য, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ছন্দে ছিলেন না বরুণ চক্রবর্তী। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিকেও সেভাবে সাফল্য ধরা যায়নি ভারতীয় তারকা হাতে। তবে সাম্প্রতিক সময়ে কলকাতার হয়ে বল হাতে তাণ্ডব চালাচ্ছেন তিনি। এক কথায়, ফের পুরনো ছন্দে দেখা যাচ্ছে মিস্ট্রি স্পিনারকে। ঠিক সেই সময় খেলোয়াড়ের চোট, একেবারে ভাবতেই পারছেন না নাইট ভক্তরা।

Leave a Comment