=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সিজেপির বিক্ষোভে হিন্দু ধর্ম বিরোধী স্লোগান, ৩০০ জনের বিরুদ্ধে দায়ের এফআইআর

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলছে ককরোচ জনতা পার্টির আন্দোলন (CJP Protest)। দিল্লির গন্ডি পেরিয়ে সেই আন্দোলনের আগুন জ্বলছে মুম্বাই, বেঙ্গালুরু, গোয়াসহ একাধিক শহরে। তবে গত ১১ অক্টোবর গোয়ার পানাজিতে বিক্ষোভে যোগ দিয়েছিল ককরোচরা। আর সেই বিক্ষোভ হিন্দুত্ব বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে অন্তত ৩০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। এমনকি এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে গোয়া পুলিশ।

ককরোচদের ৩০০ জনের বিরুদ্ধে দায়ের এফআইআর

দিল্লির আন্দোলনে যোগ দেওয়ার আগেই গ্রেফতার হয়েছিলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। আপাতত দলের অন্যান্য সদস্যদের নেতৃত্বে চলছে তাদের বিক্ষোভ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তাদের এই আন্দোলন। তবে গোয়ার এই বিক্ষোভে ভারতীয় দণ্ডবিধি ২০২৩-এর ১৯৩ এবং ২৯৯ ধারা অর্থাৎ ধর্মীয় বিদ্বেষ এবং ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিরুদ্ধে অন্তত ৩০০ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।

এ বিষয়ে পানাজি থানার আধিকারিক বিজয় কুমার জানিয়েছেন, পানাজির ওই সমাবেশে সিজেপির কর্মী-সমর্থকরা ধর্মীয় উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলেন। এমনকি ‘হিন্দুত্ব নিপাত যাক’ সহ একাধিক হিন্দু ধর্ম বিরোধী স্লোগান দিয়েছিলেন তারা। তার জেরে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়েছে। ইচ্ছাকৃতভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় ভাবেবেগকে আঘাত দেওয়ায় ৩০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ বিষয়ে গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না।”

আরও পড়ুন: মহাঅষ্টমীর সকালে SBI-র শাখায় দাউদাউ করে জ্বলে উঠল আগুন, আতঙ্ক জামালপুরে

প্রসঙ্গত, গত ১১ অক্টোবরের ওই বিক্ষোভে হিন্দু ধর্ম বিরোধী স্লোগান দেওয়ার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরেই তৎপর হয় পুলিশ। যদিও গোয়ার এক বাসিন্দা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। ওই ব্যক্তির দাবি, “আমি ভিডিওটি দেখেছি। বিক্ষোভে যোগ দেওয়া ব্যক্তিরা হিন্দু ধর্মের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তার জেরে এফআইআর দায়ের করা হয়েছে।”

Leave a Comment