সেপ্টেম্বরের শুরুতেই অনেকটাই দাম বাড়ল LPG-র, চেক করুন রেট

সহেলি মিত্র, কলকাতা: নতুন মাসের সকাল সকাল আগুন লাগুন লাগল এলপিজি গ্যাসের দামে (LPG Price Hike)। হ্যাঁ আজ ১ সেপ্টেম্বর থেকে আবারো অনেকটাই দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের। সরকারি তেল বিপণন সংস্থা আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএল ১৯ কেজি বাণিজ্যিক বা কনফেকশনারি সিলিন্ডারের দাম বাড়িয়েছে। দিল্লিতে এর দাম ৯.৫০ টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে এর নতুন দাম এখন ২৭৪৭.৫০ টাকা।

ফের দাম বাড়ল LPG- র

আজ থেকে ঠিক এক মাস আগে অর্থাৎ ১লা আগস্ট, এই সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমানো হয়েছিল। সূত্রের খবর, আজ থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২৭৪৭.৫০ টাকা। আগে এর দাম ছিল ২৭৩৮ টাকা। মুম্বাইতে এই সিলিন্ডারের দাম এখন হয়েছে ২৭০১ টাকা, যেখানে আগে ছিল ২৬৯১ টাকা। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে দাম ১০ টাকা বেড়েছে। চেন্নাইতে এর দাম হয়েছে ২৯১৬.৫০ টাকা। আগে সেখানে এর দাম ছিল ২৯০৬ টাকা। অর্থাৎ, দামে ১০.৫০ টাকা বৃদ্ধি হয়েছে। উল্লেখ্য, এই সিলিন্ডার হোটেল, রেস্তোরাঁ, ধাবা, ক্যাটারিং পরিষেবা প্রদানকারী ব্যবসায়ী ইত্যাদিরা ব্যবহার করে থাকেন।

এর আগে, ১লা আগস্ট থেকে এই সিলিন্ডারের দাম ১৯২ টাকা কমেছিল। সেই সময় দিল্লিতে এর দাম ২,৯৩০ টাকা থেকে কমে ২,৭৩৮ টাকা হয়েছিল। এর এক মাস আগে, ১লা জুলাই, ২০২৬-এ ১৯-কেজি সিলিন্ডারের দামও ১৮৩.৫০ টাকা কমানো হয়েছিল। সেই সময়, বাড়িতে ব্যবহৃত ১৪.২-কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেরে ৫ জেলায়, আজকের আবহাওয়া

ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ল নাকি কমল?

বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ক্রমাগত বেড়েই চলেছে। গত বছর ১লা ডিসেম্বর এর দাম ছিল ১৫৮০.৫০ টাকা। এই বছর ১লা জানুয়ারি তা বেড়ে দাঁড়ায় ১৬৯১.৫০ টাকা। এরপর ফেব্রুয়ারিতে তা বাড়িয়ে ১৭৪০.৫০ টাকা করা হয়। মার্চ মাসে, মার্কিন-ইরান যুদ্ধের কারণে দাম দুবার বাড়ানো হয়। ১লা মার্চ তা বেড়ে ১৭৬৮.৫০ টাকা হয় এবং ৭ই মার্চ তা ১৮৮৩ টাকায় পৌঁছায়।

এরপর ১লা এপ্রিল তা বেড়ে ২০৭৮.৫০ টাকায় দাঁড়ায়। মে মাসে, দাম আবার ৯৯৩ টাকা বাড়িয়ে দিল্লিতে ৩০৭১.৫০ টাকা করা হয়। জুন মাসে দাম ৪২ টাকা বাড়ানো হয়েছিল। তবে, জুলাই ও আগস্ট মাসে দাম যথাক্রমে ১৮৩.৫০ টাকা ও ১৯২ টাকা কমানো হয়েছিল।

Leave a Comment