=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সেরা প্রধানমন্ত্রী ও তিন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম জানালেন অভিজিৎ দীপকে, তালিকায় নেই মমতা

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সেরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কে, এই প্রশ্ন করা হয়েছিল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke)। সেখানেই তিনি তাঁর প্রিয় রাজনৈতিক নেতাদের সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেন। ভারতের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি জহরলাল নেহরুর নাম উল্লেখ করেন। তবে এনডিএ-র কোনও মুখ্যমন্ত্রীকে নয়, বরং ইন্ডিয়া জোটের তিনজন মুখ্যমন্ত্রীকেই তিনি সেরা হিসেবে উল্লেখ করেন এবং তাঁদের কাজের প্রশংসা করেন।

অভিজিতের মতে কে সেরা মুখ্যমন্ত্রী?

সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাস সম্প্রতি এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে র‍্যাপিড ফায়ার পর্ব অনুষ্ঠিত হয়। সেই সময় তাঁদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথমে প্রশ্ন করা হয়, আজ পর্যন্ত ভারতের সেরা প্রধানমন্ত্রী কে? এই প্রশ্নের উত্তরে অভিজিৎ দীপকে জহরলাল নেহেরুর নাম উল্লেখ করেন। এমনকি আশুতোষ এবং সৌরভ, বাকি দু’জনও তাঁর মতের সঙ্গে একমত হন।

এরপর দীপকেকে জিজ্ঞাসা করা হয়, দেশের সেরা মুখ্যমন্ত্রী কে? উত্তরে তিনি বলেন যে অনেক মুখ্যমন্ত্রীই ভালো কাজ করেছেন। তবে সেই তালিকায় তিনি প্রথমেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনের নাম উল্লেখ করেন। তাঁর মতে, দক্ষিণ ভারতের এই রাজ্যটির উন্নয়নের জন্য স্ট্যালিন অনেক ভালো কাজ করেছেন। এরপর তিনি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নাম উল্লেখ করেন, এবং তাঁর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কেরালার শিক্ষা এবং স্বাস্থ্যসেবা মডেল উন্নয়নের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি দিয়ে কমল সোনা, রুপোর দাম! আজকের রেট

এদিকে অভিজিৎ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম উল্লেখ করেন দেশের সেরা সিএম-র তালিকায়। তিনি জানান, কেজরিওয়াল সরকার দিল্লির স্কুল এবং স্বাস্থ্য খাতে অনেক ভালো কাজ করেছিল। তাঁর কথায়, “দিল্লিতে স্কুল এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল যথেষ্ট অবদান রেখেছেন। আর যাঁরা ভালো কাজ করেছেন, তাঁদের আন্তরিকভাবে প্রশংসা করা উচিত।” সেই সূত্রেই এই অনুষ্ঠানে দীপকে স্ট্যালিন, বিজয়ন এবং কেজরিওয়াল, এই তিন নেতার কাজেরই প্রশংসা করেন। এমনকি দেশের সেরা শিক্ষামন্ত্রী কে, এই প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে কারও নাম উল্লেখ করেননি। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতে প্রাথমিক শিক্ষার প্রতি মনোযোগ দেওয়া উচিত। প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করার জন্য সরকার পর্যাপ্ত পদক্ষেপই নেয়নি।

Leave a Comment