=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সৌরভ অতীত, দাদাগিরির হটসিটে এবার বসবে কে? উত্তেজনা তুঙ্গে

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার দাদা নয়, ‘দাদাগিরি’ (Dadagiri) দেখাবে স্বয়ং দেব (Dev)! জি বাংলার (Zee Bangla) মাস্টারস্ট্রোকে চক্ষু চড়কগাছ দর্শকদের। দীর্ঘদিন ধরে এই শোয়ের মুখ ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু এবার সেই পরিচিত ছবিতে আমূল বদল আসতে চলেছে। নয়া রূপে নয়া চরিত্রে এবার ‘দাদাগিরি’-তে নতুন অধ্যায় শুরু করতে চলেছে দেব। প্রকাশ্যে ভাইরাল সেই আলো-আঁধারি ছবি।

দাদাগিরির সঞ্চালনায় থাকবে দেব

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হল ‘দাদাগিরি’। দীর্ঘ কয়েক বছর ধরে এই শোয়ের সঞ্চালনার ভূমিকায় দেখা যাচ্ছিল ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এবার সেই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার ভূমিকায় আসতে চলেছে বড় বদল। জানা গিয়েছে, স্টার জলসার ‘বিগ বস বাংলা’-র দায়িত্ব নেওয়ার পরই ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে নির্মাতারা আনতে চলেছেন টলিউডের সুপারস্টার দেবকে। গত মাসেই প্রোমোর শ্যুটিং সেরেছিলেন নায়ক। গত ১ জুন জি বাংলা চ্যানেলের আসন্ন ধারাবাহিক ‘ইচ্ছেধারী নাগকন্যা’ ও ‘বাঘিনী’-র একটি কোলাজ প্রোমো সামনে এনেছিল। আর সেখানেই দাদাগিরির টিজারও খানিক প্রকাশ্যে এসেছিল।

শীঘ্রই আসছে সোলো-প্রোমো

দাদাগিরির টিজারে অভিনেতা দেবের মুখ দেখা না গেলেও ভক্তরা সহজেই চিনে ফেলেছেন তাঁকে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই চ্যানেলের তরফে দাদাগিরির সোলো-প্রোমো সামনে আনা হবে। এর আগে দাদাগিরির মঞ্চে অতিথি হিসাবে খেলতে এসেছিলেন দেব। এবার নিজেই গুগলির ব্যাটিং করবেন তিনি। এর আগে দাদাগিরির সঞ্চালক হিসাবে মিঠুন চক্রবর্তীকে আনা হয়েছিল কিন্তু দর্শকের পছন্দ হয়নি। এবার দেখার পালা দেব সেই গুরু দায়িত্ব কতটা সফল করতে পারে। তবে এখনও দেবের তরফে এই রিয়্যালিটি শো সম্পর্কে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: আজই ভাঙছে তৃণমূল! ৫৯ বিধায়ককে নিয়ে বড় খেলা ঋতব্রতর, তালিকায় কারা?

রিয়্যালিটি শোয়ে সঞ্চালনার পাশাপাশি সিনেমার কাজ নিয়েও বেশ ব্যস্ত অভিনেতা দেব। ইতিমধ্যেই নিজের পরবর্তী ছবি ‘দেশু ৭’-এর শুটিং শুরু হয়ে গিয়েছে। অভিনেত্রী হিসেবে থাকছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। পুজোর মরশুমে মুক্তি পেতে পারে। এছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং কাঞ্চন মল্লিক।

Leave a Comment