=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৯০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও! শেয়ার বাজারে ভারী পতনের কারণ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যাশমতো কিছুই হল না। সোমবার ভারতীয় শেয়ার বাজারে (Stock Market) ব্যাপক উত্থানের পর অনেকেই আশা করেছিলেন বুধবারও সবুজ ঝড় নিয়েই খুলবে মার্কেট। তবে হল ঠিক তার উল্টোটা। আজ অর্থাৎ বুধবার সকাল সকাল রক্তাক্ত হল শেয়ার বাজার। কার্যত দাবানলের গতিতে পড়ল সেনসেক্স। নিফটিরও একই দশা। সপ্তাহের তৃতীয় দিন ভারতীয় শেয়ার বাজারের এমন ধাক্কা প্রভাব ফেলেছে বিনিয়োগকারীদের পকেটে। তাতে বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন তাঁরা।

সকাল সকাল বড় ধাক্কা খেলো শেয়ার বাজার

বুধবার, সকাল হতেই লাল রঙে রঙিন হয়ে ওঠে ভারতীয় শেয়ার বাজার। প্রথম থেকেই বিশেষজ্ঞরা বুঝতে পারছিলেন এদিন বড়সড় ধাক্কা খেতে চলেছে একের পর এক সেক্টর। শেষ পর্যন্ত সেটাই হল। বেলা 11টা বাজতে না বাজতেই দেখা গেল গত দিনের তুলনায় 903 পয়েন্টের কাছাকাছি পড়ে 73,746 পয়েন্টে গিয়ে দাঁড়াল সেনসেক্স। অন্যদিকে ধাক্কা সামলাতে না পেরে নিফটি 255 পয়েন্ট নেমে গিয়ে 23,228 এ গিয়ে ঠেকল। ভারতীয় শেয়ার বাজারের এমন দশার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে বিনিয়োগকারীদের।

ভারতীয় শেয়ার বাজার রক্তাক্ত হওয়ার কারণ?

বিগত কয়েকদিনে পশ্চিম এশিয়ার সংঘাত কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও পুনরায় মধ্যপ্রাচ্যের সংঘাত মাথাচাড়া দিয়েছে। নতুন করে তৈরি হচ্ছে আমেরিকায় এবং ইরানের মধ্যেকার সংঘাতের পরিস্থিতি। যার জেরে অপরিশোধিত তেলের দাম আবারও 97 ডলার (ব্যারেল প্রতি) পেরিয়েছে। এদিকে গতদিনের তুলনায় 28 পয়সা কমে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর গিয়ে দাঁড়িয়েছে 95 টাকা 64 পয়সায়।

অবশ্যই পড়ুন: এবার কোপ পড়ল সৌরভের নিরাপত্তায়, দাদার Z সিকিউরিটি তুলে দিচ্ছে রাজ্য সরকার

এখানেই শেষ নয়, ভারতে বিদেশী লগ্নি সংস্থাগুলি লাগাতার তাদের শেয়ারগুলি বিক্রি করে দিচ্ছে। আর এই সমস্ত কারণেই আবারও রক্তাক্ত হল ভারতীয় শেয়ারবাজার। এ প্রসঙ্গে বাজার বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, আগামী দিনে যদি পুনরায় প্রবল অস্থির হয়ে ওঠে পশ্চিম এশিয়া, সেক্ষেত্রে সব ক্ষেত্রেই ধাক্কা আসবে। তাতে আরও ক্ষতি হবে শেয়ার বাজারের। কমবে একের পর এক শেয়ারের দাম। মূলত সে কারণেই, এখনই চট করে যেকোনও স্টকে বিনিয়োগ না করার পরামর্শ দিচ্ছেন কেউ কেউ। এখন দেখার, দিনের শেষে ভারতীয় শেয়ার বাজার আরও নেমে যায় নাকি কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেয়!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment