=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্ত্রীকে খুন স্বামীর, রাজ্যে ফের চাকরির ঘোষণা…! আজকের সেরা ১০ খবর (৪ নভেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ নভেম্বর, মঙ্গলবার। স্ত্রীকে খুন স্বামীর, রাজ্যে ফের চাকরির ঘোষণা, অন্নপূর্ণা যোজনার তালিকা প্রকাশ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) সরকারি কর্মচারীদের জন্য স্যালারি অ্যাডভান্সড স্কিম চালু

পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের জন্য আনুষ্ঠানিকভাবে নতুন স্যালারি অ্যাডভান্সড স্কিম চালু করল। ট্রেজারি অ্যান্ড পে অ্যাকাউন্ট অফিসের মাধ্যমে বেতন পাওয়া কর্মচারীরা এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। জরুরী চিকিৎসা, পারিবারিক প্রয়োজনে দুই ধরনের অগ্রিম সুবিধা নেওয়া যাবে। প্রথমত, জরুরি প্রয়োজনে মাসিক বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম পাওয়া যাবে, যা ৬০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আর দ্বিতীয়ত, বড় ধরনের অসুস্থতা বা পারিবারিক খরচের ক্ষেত্রে মাসিক বেতনের সর্বোচ্চ ৩০ গুণ টাকা নেওয়া যাবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) ডায়মন্ড হারবারের পার্টি অফিস থেকে উদ্ধার কোটি কোটি টাকা

শালবনীর জমি দুর্নীতি মামলায় তদন্তে ডায়মন্ড হারবারের সরিষার তৃণমূলের একটি পার্টি অফিসে অভিযান চালিয়ে মোট ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে খবর। অভিষেক ব্যানার্জীর আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার পর এই টাকার হদিশ মিলেছে। সিআইডির অভিযোগ, সুমিতের মাধ্যমে সরকারি জমি বেআইনি বিক্রি এবং মাটি চুরির ঘটনায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। আর এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় যে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। যদিও পুলিশি হেফাজতে রয়েছেন সুমিত রায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) মহার্ঘ ভাতা মামলায় বড় রায় হাইকোর্টের

পাঞ্জাবের বকেয়া মহার্ঘ ভাতা মামলায় পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এবার কঠোর ব্যবস্থা নিল। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না করায় আদালত অবমাননার নোটিশ জারি করা হয়েছে এবং পাঞ্জাবের মুখ্য সচিবকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে দাখিল করা তথ্য অনুযায়ী, রাজ্য সরকারের মোট বকেয়া ডিএর পরিমাণ প্রায় ৩২ হাজার ৪১৮ কোটি টাকা। হাইকোর্ট সরকারকে আগামী ১৭ নভেম্বরের মধ্যেই জবাব দাখিল করার নির্দেশ রয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) ২০২৭ সালে ৭১৯০ শূন্যপদে নিয়োগের ঘোষণা

রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দফতরের দীর্ঘদিনের কর্মী সংকট মেটাতে ২০২৭ সালে ৭১৯০টি শূন্যপদে স্থায়ী নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আরও ১০০০ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য দীপাবলীর পর নিয়মে পরিবর্তন আনা হবে। আর আগামী বছরের এপ্রিলের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। ফলে গ্রামীণ পরিকাঠামো আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) অন্নপূর্ণা যোজনায় চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ

পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। যোগ্য এবং অযোগ্য উপভোক্তদের সঠিক তালিকা তৈরি করার জন্য রাজ্য সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত তথ্য যাচাই করে আগামী ৫ নভেম্বরের মধ্যে এই পোর্টালে চূড়ান্ত এবং সংশোধিত তালিকা প্রকাশ করতে হবে, যাতে এই প্রকল্প থেকে কোনও যোগ্য উপভোক্তা না বাদ যায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) রাজ্যের সমস্ত স্কুলে নেতাজির ছবি লাগানো বাধ্যতামূলক

রাজ্যের সমস্ত সরকারি স্কুল এবং দফতরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি লাগানো বাধ্যতামূলক করল স্কুল শিক্ষা দফতর। সম্প্রতি নেতাজিকে নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য আর ছবি বিকৃতির ঘটনার পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, তথ্য এবং সংস্কৃতি দফতর অনুমোদিত ধুতি ও পাঞ্জাবি পরিহিত নির্দিষ্ট ছবিটি কলকাতার আলিপুরের উত্তীর্ণ থেকেই সংগ্রহ করতে হবে। আর সমস্ত জেলা স্কুল পরিদর্শক এবং কার্যালয়গুলিকে এই নির্দেশ পালন করার জন্য বলা হয়েছে নবান্নের তরফ থেকে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) মধ্যবর্তী নির্বাচনে বিরাট ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এবার বিরাট ধাক্কা খেল। আইনসভার উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ডেমোক্রেটিক পার্টি ৫১টি আসন নিশ্চিত করে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে, যেখানে রিপাবলিকান পার্টির আসন কমে দাঁড়িয়েছে মাত্র ৩৯টিতে। এর পাশাপাশি নিম্নকক্ষ পদোন্নতি পরিষদের নির্বাচনে ডেমোক্রেটিকরা আরও এগিয়ে রয়েছে। সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ও ট্রাম্পের বিতর্কিত নীতির কারণেই ভোটের উপর প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) টুলু মণ্ডলকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল দুবাইতে গা ঢাকা দিলেও সুপ্রিম কোর্ট তাঁর গ্রেফতারি থেকে সুরক্ষার আবেদন মঞ্জুর করল। তিন সপ্তাহের জন্য রক্ষা কবচ দেওয়া হয়েছে তাঁকে। তবে সর্বোচ্চ আদালতের শর্ত অনুযায়ী, আগামী ১৭ নভেম্বরের মধ্যেই তাঁকে ভারতে তথা কলকাতায় ফিরতে হবে। তিনি কলকাতায় পৌঁছানোর পর থেকেই পরবর্তী তিন সপ্তাহের জন্য রক্ষা কবচ বহাল থাকবে। নির্ধারিত ডেডলাইনের মধ্যে তিনি না ফিরলে আদালতের সামনে সমস্ত পদক্ষেপের পথ খোলা থাকবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) গঙ্গারামপুরের স্ত্রীর মাথা কেটে ঘুরল যুবক

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মর্মান্তিক ঘটনা। ১৫ বছর বিয়ের পর পারিবারিক অশান্তির জেরে রিন্টু ঘোষ নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী সীমা সরকারকে গলা কেটে খুন করেছেন বলে অভিযোগ। এমনকি এরপর স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে স্থানীয় একটি মন্দিরের সামনে বসে থাকেন তিনি। ঘটনায় এলাকাবাসী কার্যত আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে এবং মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত করে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি চাকরি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) চাকরির প্রতিশ্রুতি দিয়ে মামীর সঙ্গে সহবাস

হুগলির আরামবাগে চাকরির প্রতিশ্রুতি দিয়ে মামীর সঙ্গে সহবাসের অভিযোগে ২২ বছরের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ইন্টারভিউর নাম করে মামীকে অন্য জায়গায় নিয়ে গিয়ে মাদক খাইয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করা হয় এবং ধাপে ধাপে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। গত রবিবার নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার আরামবাগ মহাকুম আদালতে খোলা হলে আদালত তাঁকে ৫ দিনের হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। তবে আসামি পক্ষের দাবি, পারিবারিক দ্বন্দ্বের অভিযোগে মিথ্যা মামলায় ভাসানো হয়েছে তাঁকে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

Leave a Comment