সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর সুরুচি সংঘের (New Alipore Suruchi Sangha) সচিব তিনি। তবে তার পরদিনই ওই ক্লাবে ভাঙচুর চালাল দুষ্কৃতীদের একাংশ। সূত্রের খবর, আজ বিকালে দক্ষিণ কলকাতার আলিপুরে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) নামে ‘চোর চোর’ স্লোগান ওঠে। এমনকি ওই ক্লাবের হোর্ডিং থেকে শুরু করে পোস্টার, ছিঁড়ে ফেলে দেওয়া হয় সবকিছু।
সুরুচি সঙ্গে ভাঙচুর
উল্লেখ্য, কলকাতার দুর্গাপূজোগুলির মধ্যে সুরুচি সংঘ অন্যতম জনপ্রিয়। সেখানকার উদ্যোক্তাদের প্রধান প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। এমনকি সেই পুজোর উদ্বোধন করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সচিব ছিলেন অরূপের ভাই স্বরূপ বিশ্বাস। এমনকি সেখানকার থিমগুলিও দর্শকদের আকর্ষণ করত। তবে সেই ক্লাবের অন্যতম উদ্যোক্তা স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। আর আজ সেখানে বিক্ষোভ দেখিয়েছে উত্তেজিত জনতা। এমনকি সেখানকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ক্লাবের কর্তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে হামলাকারীরা।
সূত্রের খবর, আজ বিকেলে হঠাৎ করেই ক্লাবে ঢুকে যায় একদল যুবক। আর সেখানেই তারা ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। বিশেষ করে স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসকে লক্ষ্য করেই এই স্লোগান দেওয়া হয় বলে খবর। এমনকি ক্লাবের ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করা হয়। আর সেখান থেকে নতুন শাড়ি উদ্ধার করে স্বরূপ বিশ্বাসকে কটাক্ষ করা হয়। পাশাপাশি ক্লাব থেকে খাট, জলের বোতল, তৃণমূলের পতাকা এবং প্রচুর পানীয় উদ্ধার করা হয়েছে বলে খবর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল।
আরও পড়ুনঃ শনিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া
আন্দোলনকারীরা অভিযোগ করেন যে, স্বরূপ এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীরা সুরেন্দ্রনাথ কলেজের সাম্প্রতিক প্রসঙ্গ টানেন। এমনকি সেখানকার ক্লাবে অশালীন বা অবৈধ কার্যকলাপ চলত বলে অভিযোগ করেন। এদিকে বৃহস্পতিবার স্বরূপ বিশ্বাসকে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়তে দেখা যায় বিজেপি সমর্থকদের। এমনকি স্বরূপের গাড়িও ভাঙচুর করা হয়। আজ তাঁকে আদালতে হাজির করানো হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং খুনের অভিযোগ রয়েছে। এমনকি তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেতা দেব-ও।
Had a great run last night! The bonuses are generous and the withdrawal process is surprisingly fast. I highly recommend idmulia77 to everyone.