=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

খেল দেখাবে জোড়া ঘূর্ণাবর্ত! ভিজবে দক্ষিণবঙ্গের ৯ জেলা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নামতে চলেছে প্রবল ঝড়-বৃষ্টি (Weather Today)। কলকাতা সহ ভিজবে বাংলার একাধিক জেলা।  মূলত একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার জেরে বাংলার আবহাওয়া ব্যাপক বদল ঘুরতে চলেছে। এছাড়া প্রাক বর্ষার বৃষ্টি তো রয়েছে। আজ শনিবার কিছু জেলায় ভারী বর্ষণ তো কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই স্বস্তি আপাতত সাময়িক। কারণ বৃষ্টির দেখা মিললেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটার সম্ভাবনা এখনই নেই। তবে রেইনকোট থেকে শুরু করে ছাতা সঙ্গে রাখা জরুরি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ শনিবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থানকারী একটি ঘূর্ণাবর্ত সমুদ্রগড় পৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতা একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে।

আগমীকালের আবহাওয়া

কেমন থাকবে আগামীকাল অর্থাৎ রবিবারের আবহাওয়া? উত্তরবঙ্গের কথা বললে এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গে কথা বললে এদিন পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে হতে পারে ঝড়।

3 thoughts on “খেল দেখাবে জোড়া ঘূর্ণাবর্ত! ভিজবে দক্ষিণবঙ্গের ৯ জেলা, আজকের আবহাওয়া”

Leave a Comment