=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্বাধীনতা দিবসেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলা? আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ আজ বাংলা সহ গোটা দেশ ৮০তম স্বাধীনতা দিবস পালন করছে। চারিদিক সাজো সাজো রব। সেইসঙ্গে শনিবার আবার ছুটিও রয়েছে। তবে আবহাওয়ার (Weather Today) মতিগতি মোটেও ভালো থাকবে না। নিম্নচাপের প্রভাবে এদিন বাংলার জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্তত আলিপুর আবহাওয়া দফতর তেমনটাই পূর্বাভাস জারি করেছে। আপনিও কি আজ ছুটির দিনের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে জেনে রাখুন সারাদিন আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললে, উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানকারী গভীর নিম্নচাপ  ওড়িশা উপকূলের উপর, ২০.২° উত্তর অক্ষাংশ এবং ৮৫.৫° পূর্ব দ্রাঘিমাংশের নিকটবর্তী এলাকায় কেন্দ্রীভূত ছিল। এটি আগামী কয়েক ঘণ্টায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর করবে এবং ক্রমশ দুর্বল হয়ে স্থলভাগে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া শনিবার কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায়।

আগামীকালের আবহাওয়া

রবিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন থেকে আবার দক্ষিণবঙ্গে দুর্যোগ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায়। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Leave a Comment