স্বাধীনতা দিবস, বাংলায় জঙ্গি গ্রেফতার…! আজকের সেরা ১০ খবর (১৫ আগস্ট)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ আগস্ট, শনিবার। স্বাধীনতা দিবস, বাংলায় জঙ্গি গ্রেফতার, জেন জিদের পাশে থাকার বার্তা মোদীর, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) জাতীয় পতাকার উপরে পার্টির ফ্ল্যাগ বামেদের

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার চরম অবমাননা বামপন্থীদের। যে সমস্ত বিপ্লবীরা নিজের রক্ত বলিদান দিয়ে দেশকে মুক্তি দিয়েছিলেন তাদেরকেই অপমান করছে বামেরা। এবার স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকাকে নিজেদের পার্টির পতাকার নিচে রাখল তারা। হ্যাঁ, নিজেদের পার্টির পতাকা উপরে রেখে দেশমাতার তিরঙ্গা তার ঠিক নিচে উত্তোলন করেছে উত্তর দমদমের নিমতা উত্তর এরিয়া কমিটির দলীয় কার্যালয়ের সিপিআইএম কর্মীরা। এতে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি সমর্থকরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) হাওড়া থেকে ছাড়বে না রূপসী বাংলা এক্সপ্রেস

হাওড়া স্টেশনের উপর চাপ কমাতে বড় সিদ্ধান্ত নিল রেল। এবার পুরুলিয়াগামী জনপ্রিয় এক্সপ্রেস ট্রেন রূপসী বাংলার গন্তব্য বদল করে কলকাতার পার্শ্ববর্তী সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ব্যস্ততম রেল স্টেশন হাওড়ার উপর যাত্রীদের চাপ কমানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এমনকি একাধিক ট্রেনকে অন্য স্টেশনে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিড় সামাল দেওয়ার জন্যই এই উদ্যোগ। এমনটাই দাবি রেলের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) দিঘা বাসের ড্রাইভার ও কন্ডাক্টরকে নামিয়ে মার টোটো চালকদের

শ্রীরামপুরে দিঘার বাস চালককে মারধরের অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে। এমনকি ওই বাস থেকে চালক এবং হেলপারকে নামিয়ে রাস্তায় ফেলে লাথি এবং জুতাপেটা করা হয় বলেই অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় শ্রীরামপুর ইএসআই হাসপাতালের সামনে বাসস্ট্যান্ড থেকে দিঘার উদ্দেশ্যে বাস ছেড়েছিল। সেই সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একটি টোটো সরানোর অনুরোধ করা হয় বাস চালকের তরফ থেকে। তা নিয়েই শুরু হয় ঝামেলা। এমনকি তুমুল তর্কাতর্কি ও গালাগালির জেরে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) স্বাধীনতা দিবসে শূন্যে গুলি ছুঁড়ে পাকিস্তানে মৃত্যু ২

যেখানে ভারত সহ অন্যান্য দেশে শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হয়, সেখানে পাকিস্তানে অভিনব ঘটনা। শহর জুড়ে ফাঁকা জায়গায় গুলিবর্ষণ করে প্রতিবছর তারা স্বাধীনতা দিবস পালন করে। তবে এবারের এই গুলিবর্ষণে নিহত হয়েছে দু’জন এবং আহত হয়েছে প্রায় শতাধিক মানুষ। আসলে বন্দুক থেকে ছিটকে আসা গুলিতেই আহত হয়েছে মানুষজন। দু’জনের মৃত্যুর খবর মিললেও আরও একজনকে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয়েছে বলে খবর। ১৭ জনকে সিভিল হাসপাতালে, ২৪ জনকে আব্বাত শহীদ হাসপাতালে আর ৫৩ জনকে ভর্তি করা হয়েছে জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল সেন্টারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) এসটিএফ-র হাতে গ্রেফতার ৩ ISI এজেন্ট

হাওড়ার পরে এবার কোচবিহারের দিনহাটা থেকে গ্রেফতার আইএসআই এজেন্ট। রাজ্য পুলিশের এসটিএফ বাহিনীর হাতে ধরা পড়েছে তিন দুষ্কৃতী। ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, কোচবিহারে দিনহাটা সীমান্ত এলাকায় অভিযান চালিয়েই গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই এর মদত ছিল। তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। ওই তিন যুবকের নাম যথাক্রমে রাশিদুল, নাসিরউদ্দিন এবং সাইফুল। তবে তারা প্রত্যেকেই দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) রাতের অন্ধকারে মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে রাতের বেলা জেলা ম্যাজিস্ট্রেটের কৃষ্ণনগর সার্কিট হাউস ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। তিনি অভিযোগ করেন, রাতের বেলা ঘর খালি করার জন্য তার উপর চাপ দেওয়া হয়। আসলে কৃষ্ণনগর সার্কিট হাউসে তিনি যাওয়ার পর তাঁকে একটি ঘর দেওয়া হয়। তারপর প্রায় দশটার সময় জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে আচমকা ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়। এমনকি মৌখিকভাবে ঘর ছড়ার কথা বলা হলেও কিছুক্ষণ পর আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বারবার ফোন এবং মেসেজ করে চাপ দেওয়া হচ্ছিল বলেই অভিযোগ তাঁর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক

বীরভূমের টুলু মণ্ডল কাণ্ডে ফের গ্রেফতার। এক সরকারি আধিকারিককে অ্যারেস্ট করলে পুলিশ। গতকাল টানা ৬ ঘণ্টা তল্লাশির পর সিউড়ির মোকমার ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট প্রবীর দাসকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। আসলে বীরভূমের পাথর ব্যবসায়ীর টুলু মণ্ডলের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। সেই কাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে সেখানে তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) শ্যামাপ্রসাদের ফলক সরিয়ে ফের বীরভূমের রাস্তা হল নেতাজির নামে

বীরভূমের রামপুরহাটের পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত রাস্তার নাম আগে নেতাজি সুভাষ রোড থাকলেও পরে বিজেপি সরকার নাম বদলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রোড রাখে। তবে এ নিয়ে শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত চাপে পড়ে শ্যামাপ্রসাদের নামের ফলক সরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু রোডের ফলক লাগানো হল। শুক্রবার সন্ধ্যায় স্বাধীনতা দিবসের আগে বিতর্কের মুখে এক প্রকার চাপে পড়েই এই রোডের নাম পরিবর্তন করা হয়। এমনকি নেতাজি ইস্যু নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই কারণেই এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) নতুন জোড়া ট্রেন পাচ্ছে বাংলা

স্বাধীনতা দিবসেই একজোড়া নতুন ট্রেন উপহার পেল বাংলা। জঙ্গলমহল সংলগ্ন পুরুলিয়ার পর্যটনকে গুরুত্ব দিয়ে এবার দুটি ট্রেন চালাতে পারে ভারতীয় রেল। জানা যাচ্ছে, পুরুলিয়া থেকে দিঘা এবং পুরুলিয়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত দুটি ট্রেন চালানো হবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম হোল্ডার কনফারেন্স সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রাজ্যের পর্যটন বিভাগের মন্ত্রী শংকর ঘোষের সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেছেন তিনি। আর সেখান থেকে সদুত্তর মেলার পরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে নতুন ট্রেন চালানোর জন্য চিঠি দিয়েছেন পুরুলিয়ার সাংসদ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) স্বাধীনতা দিবসে জেন জিদের পাশে থাকার বার্তা মোদীর

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকাল ৭:১৫ নাগাদ লালকেল্লায় পৌঁছন তিনি। আর সেখানে সেনাদের তরফ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, আমাদের দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বিভিন্ন পরীক্ষার জন্য শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোচিং পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি দেশের ১ কোটি যুবক-যুবতীকে আগামী এক বছরের মধ্যে এআই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি বিশেষ প্রকল্প চালু করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment