=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হঠাৎ এক লাফে বেড়ে গেল মুরগির মাংস এবং ডিমের দাম, চিন্তায় মধ্যবিত্ত!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ বেড়ে গেল মুরগির মাংস এবং ডিমের দাম (Egg Chicken Price)। দু একটা দিন আগেও যেখানে মুরগির মাংস বিক্রি হচ্ছিল 175 থেকে 190 টাকা কেজি দরে, এবার সেই দাম এক ধাক্কায় 20 টাকা বেড়ে গেল! একইভাবে বৃদ্ধি পেল ডিমের দামও। এত অল্প সময়ের মধ্যে, মাংস এবং ডিমের দাম বাড়ায় কার্যত আগুন লেগেছে মধ্যবিত্তের হেঁসলে। কিন্তু কেন হঠাৎ ঊর্ধ্বমুখী হল মুরগির মাংস এবং ডিমের দাম?

হঠাৎ কেন বাড়ল ডিম এবং মুরগির মাংসের দাম?

এতদিন প্রচন্ড গরমের কারণে 175 টাকায় নেমে এসেছিল মুরগির মাংসের দাম। আসলে অত্যাধিক গরম থাকার কারণে মুরগির মাংস কম খাচ্ছিলেন সাধারণ মানুষ। এর ফলে উৎপাদন যতটা হচ্ছিল সেই আন্দাজে বিক্রি হচ্ছিল না। অর্থাৎ চাহিদা এবং উৎপাদনের মধ্যে তৈরি হয়েছিল বড় ফারাক। আর সে কারণেই মুরগির দামে বড় পতন দেখা দেয়। তবে আবহাওয়ার আকস্মিক রূপ বদল হওয়ায় বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং কলকাতাতে।

কয়েকজন পোল্ট্রি মালিক বলছেন, হঠাৎ বৃষ্টি নেমে যাওয়ায় আবহাওয়াটা কিছুটা ঠান্ডা হয়েছে। নেমেছে তাপমাত্রা। আর সে কারণেই মুরগির মাংস কিনতে বাজারমুখী হচ্ছেন অনেকেই। আর তাতেই ফের ঊর্ধ্বমুখী হয়েছে মুরগির মাংসের দাম। আজ অর্থাৎ শুক্রবার, মুরগির দাম 180 টাকা থেকে বেড়ে 200 টাকা হয়ে গিয়েছে।

অবশ্যই পড়ুন: অভিষেককে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম-জুতো, সোনারপুরে তুঙ্গে উত্তেজনা

একই ঘটনা মুরগির ডিমের ক্ষেত্রেও। গত সপ্তাহে যেখানে এক ডজন ডিম বিক্রি হচ্ছিল 72 টাকায়, সেটা এখন কলকাতা সহ পার্শ্ববর্তী বাজারগুলিতে 78 টাকায় কিনতে হচ্ছে। একইভাবে এক পেটি ডিমের দাম যেখানে 180 টাকা ছিল সেটা গরম কিছুটা কমতেই এবার গিয়ে দাঁড়াল 210 টাকায়। সবমিলিয়ে, মুরগির মাংস এবং ডিমের আকস্মিক মূল্য বৃদ্ধিতে পকেটে টান মধ্যবিত্তের।

Leave a Comment