হর্ষিতের বিকল্প ঘোষণা, এশিয়ান গেমসের টিকিট পেলেন বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে এশিয়ান গেমসের প্রস্তুতি ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চায় ভারত (Team India)। এমতাবস্থায়, এশিয়ান গেমসের ভারতীয় দলে এলো বদল (India Asian Games Team)। এশিয়ান গেমসের ভারতীয় দল থেকে বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া। ওদিকে 15 সদস্যের দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিলক বর্মা। সঞ্জু স্যামসন ও ইশান কিষাণকে রাখা হয়েছে উইকেট কিপার হিসেবে।

বৈভবের উপর আস্থা রাখছেন নির্বাচকরা

অল্প বয়সে ব্যাট হাতে ক্ষমতা জাহির করে ভারতীয় সিনিয়র দলে জায়গা পেয়েছিলেন আগেই। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের পর জিম্বাবুয়ে সিরিজে ব্যাট ঘুরিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন সূর্যবংশী। আর তারপরেই আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা পান তিনি। এবার বৈভব সূর্যবংশীকে এশিয়ান গেমসের 15 সদস্যের ভারতীয় দলে জায়গা দিয়ে ভারতীয় নির্বাচন কমিটি বুঝিয়ে দিল তাঁরা জাতীয় দলে বৈভবকে গুরুত্ব দিচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের 15 সদস্যের দলে রয়েছেন বৈভব। এক কথায় বলতে গেলে, 15 বছরের এই ক্রিকেটারকে অধিক গুরুত্ব দিচ্ছে BCCI। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের এই ভরসার মান রাখতে পারবেন তো বৈভব? একাদশে সুযোগ পেলে এশিয়ান গেমসে নিজেকে প্রমাণ করতে পারবেন তো?

হর্ষিত রানার বদলি হলেন যশ ঠাকুর

27 বছর বয়সী ভারতীয় ক্রিকেটার যশ ঠাকুরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সাম্প্রতিক জিম্বাবুয়ে সিরিজে। এবার সেই প্লেয়ারকেই ভারতীয় তারকা হর্ষিত রানার বিকল্প হিসেবে এশিয়ান গেমসের দলে জায়গা দিল নির্বাচন কমিটি। আসলে গত 7 সেপ্টেম্বর একটি ম্যাচ সিমুলেশনে বল করার সময় রেক্টাস ফেমোরিস পেশিতে টান লাগে ভারতীয় বোলারের। যার কারণে বর্তমানে বিশ্রামে রয়েছেন এই নাইট তারকা।

 

আরও পড়ুন: “দেশ ছেড়ে বেরিয়ে যাও!” পাকিস্তান দলকে ঘিরে বিক্ষোভ দেখালেন ইংল্যান্ডের বাসিন্দারা

এক নজরে ভারতের এশিয়ান গেমসের ঘোষিত 15 সদস্যের দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বৈভব সূর্যবংশী, যশ ঠাকুর।

Leave a Comment