হলদিরামে তৈরি হচ্ছে ১৭৫ মিটার বিকল্প রাস্তা, মেট্রো প্রকল্পে বিরাট গতি

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি ভিআইপি রোড, হলদিরাম, চিনার পার্কে থাকেন বা রোজ সেখানে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। অরেঞ্জ লাইন মেট্রো (Kolkata Metro) প্রকল্পের কাজের জন্য রাস্তা বন্ধ রাখতে হবে। জানা গিয়েছে, হলদিরাম সিগন্যালের কাছে যেহেতু মেট্রোর নতুন দু’টি পিলার তৈরি হবে। সেজন্য রাস্তা বন্ধ রাখা দরকার। এদিকে রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের হয়রানির শেষ থাকবে না। ফলে এবার একটি অস্থায়ী রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

যানজটের আশঙ্কায় হলিদিরামে তৈরি হচ্ছে বিকল্প রাস্তা

জানা গিয়েছে, দীর্ঘ জটের পড়ে চিংড়িঘাটায় শুরু হয়েছে মেট্রো প্রকল্পের কাজ। দ্রুত গতিতে কাজ চলছে অরেঞ্জ লাইনের। আর এরই মাধ্যমে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের আরও একটি বড় প্রতিবন্ধকতা দূর হয়েছে, যা বিমানবন্দরগামী করিডোরে দ্রুত অগ্রগতির পথ প্রশস্ত করেছে। এহেন অবস্থায়, যাতে মানুষের যাতায়াতের ক্ষেত্রে কোনওরকম অসুবিধা না হয় সেজন্য আরভিএনএল ভিআইপি রোডের হলদিরামের কাছে একটি অস্থায়ী একমুখী ডাইভারশন রোড নির্মাণ শুরু করেছে। ১৭৫ মিটার দীর্ঘ এবং ৯ মিটার চওড়া এই অংশটি ভিআইপি রোডকে চিনার পার্কের সঙ্গে সংযুক্ত করবে।

আরও পড়ুনঃ কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, জুলাই অবধি বিশেষ ট্রেন রেলের

প্রশাসনের এহেন ফলে মেট্রোর নির্মাণকাজ চলাকালীন যান চলাচলকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া যাবে। এই ডাইভারশনটি ভিআইপি রোডের ক্ষেত্রে খুবই জরুরি। একটি রিপোর্ট অনুযায়ী, এখানকারই একটি গুরুত্বপূর্ণ রাস্তার ওপর মেট্রো পিলার পি৮১৬ এবং পি৮১৭-এর নির্মাণকাজ হবে, সেক্ষেত্রে অস্থায়ী রাস্তাটি এই কাজের ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে। উভয় পিলারের একটি অংশের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং যান চলাচল নতুন রাস্তায় স্থানান্তরিত হওয়ার পর বাকি কাজ শুরু হবে।

কতদূর এগিয়েছে কাজ?

সূত্রের খবর, পিলারগুলির কাজ শেষ হওয়ার পর, আরভিএনএল পাইল ক্যাপ, পিয়ার ক্যাপ এবং ভায়াডাক্ট স্থাপনের কাজ শুরু করবে। রে কর্মকর্তারা অনুমান করছেন যে এই পর্যায়ের কাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন হতে পারে। বিমানবন্দরের দিকে অরেঞ্জ লাইনের শেষ অংশের জন্য এই অগ্রগতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Comment