বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বুকে শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ (India Vs Brazil)। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দুবারের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং বিশ্বের অন্যতম দুরন্ত দল পানামার বিরুদ্ধে মাঠের আনতে চলেছে ভারতীয় ফুটবল ব্রিগেড (India Football Team)। আগামী 25 সেপ্টেম্বর পানামার ম্যাচ দিয়ে প্রীতি ম্যাচের মহাযুদ্ধ শুরু করবে ব্লু টাইগার্সরা। পানামার ম্যাচ বেঙ্গালুরুতে হলেও বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায় ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতীতে। সেই ম্যাচের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। তবে টিকিটের দাম যা তা দেখে মাথায় হাত পড়েছে ভক্তদের। তাহলে কীভাবে দেখবেন ভারত বনাম ব্রাজিল সহ অন্যান্য ম্যাচ?
এক নজরে ম্যাচের সময়সূচি
ফিফার ইন্টারন্যাশনাল উইন্ডো-তে এবছর মোট তিনটি দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ফুটবল বাহিনী। প্রথম ম্যাচ গড়াবে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে। 25 সেপ্টেম্বর, পানামার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের পর 3 অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ শেষ হলে 6 অক্টোবর একই ভেন্যুতে ভারতের প্রতিপক্ষ হবে উরুগুয়ে। আর এই তিনটি ম্যাচই দেখা যাবে অনলাইনে বাড়িতে বসেই।
কীভাবে ঘরে বসে দেখবেন ভারতের ম্যাচ?
ভারত বনাম পানামা ম্যাচ থেকে শুরু করে ভারত বনাম ব্রাজিল সহ উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচও দেখানোর দায়িত্ব নিয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্কস। কাজেই ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ হোক কিংবা উরুগুয়ের খেলা, সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি আট চ্যানেল নির্দ্বিধায় দেখতে পারবেন ভারতীয় দলের লড়াই। এছাড়াও ঘরে বা অফিসে নিজের মোবাইল ফোন অথবা ল্যাপটপ থেকে এই ম্যাচ দেখতে হলে ডাউনলোড করে নিতে হবে সোনি লিভ অ্যাপ। এছাড়াও সোনি লিভ ওয়েবসাইট থেকেও তিনটি ম্যাচই দেখা যাবে।
𝐓𝐇𝐄 𝐁𝐈𝐆 𝐍𝐀𝐌𝐄𝐒 𝐀𝐑𝐄 𝐈𝐍. 𝐓𝐇𝐄 𝐒𝐄𝐋𝐄ÇÃ𝐎 𝐀𝐑𝐄 𝐂𝐎𝐌𝐈𝐍𝐆.🔥
Viní Jr. Raphinha. Endrick. Marquinhos. Bruno Guimarães. And a whole lot of Brazilian flair.
The squad is set for Brazil’s trip to India. ✨
Watch India vs Brazil on 3rd October, 7 PM onwards LIVE… pic.twitter.com/m4By8AWGw8
— Sony Sports Network (@SonySportsNetwk) September 9, 2026
আরও পড়ুন: সচিন, বিরাট মিলেও বৈভব সূর্যবংশীর সাথে পেরে উঠবে না! মুখ খুললেন স্টেইন
প্রসঙ্গত, আন্তর্জাতিক ফুটবলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে খেলার পাশাপাশি বাকি দুই শক্তিশালী দলের সাথে ম্যাচের মধ্যে দিয়ে বিশ্বমানের ফুটবলারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারবে টিম ইন্ডিয়ার প্লেয়াররা, এমনটাই মনে করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাছাড়াও এই তিন দলের বিরুদ্ধে ম্যাচের মধ্যে দিয়ে ফুটবল নিয়ে ফিফা বিশ্বকাপের দরজায় পৌঁছানোর রাস্তা নাকি প্রশস্ত হবে ভারতের!