=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হামলার আশঙ্কা! মমতা, অভিষেকের বাড়ির সামনে বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কমিশন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলায় পরিবর্তনের হাওয়া (West Bengal Election Result)। সোমবার, বহু অপেক্ষিত নির্বাচনী ট্রেন্ড বলছে বঙ্গের সিংহাসন দখল করছে বিজেপি! এহেন আবহে, রাজ্যের নানান প্রান্তে অশান্তির খবর সামনে আসছে। কোথাও তৃণমূলের কাউন্টিং এজেন্টকে মারধরের অভিযোগ, কোথাও আবার আক্রান্ত হয়েছেন খোদ জোড়া ফুল শিবিরের প্রার্থী। কিছু কিছু জায়গা থেকে তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ আসছে। এমতাবস্থায়, হামলার আশঙ্কায় রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আধাসেনা মোতায়েনের নির্দেশ দিল নির্বাচন কমিশন।

মমতা এবং অভিষেকের বাড়িতে হামলার আশঙ্কা!

সোমবার সকাল 8টায় ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই শাসক দল তৃণমূলকে ছাপিয়ে নিজেদের ব্যবধান বাড়িয়ে গিয়েছিল বিজেপি। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত যা ট্রেন্ড ছিল তাতে, বাংলায় বিজেপির আসন 193 এবং তৃণমূল পেয়েছিল 95। আর এমন ট্রেন্ড দেখে বোঝাই যাচ্ছে বাংলার ভবিষ্যৎ এখন বিজেপির হাতে। এক কথায়, পশ্চিমবঙ্গে সরকার গড়ার পথে আর খুব একটা বাধা নেই গেরুয়া শিবিরের। আর এমন খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের নানান প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

বঙ্গের নানা প্রান্তে তৃণমূলের কর্মীদের আক্রান্ত হওয়ার খবরের পাশাপাশি বেশ কিছু জায়গায় অশান্তি থামাতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ করার খবরও প্রকাশ্যে এসেছে। এমতাবস্থায়, বেলা গোড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়িতে হামলার আশঙ্কায় দ্রুত তৃণমূলের দুই প্রধান মুখের বাড়ির সামনে আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

অবশ্যই পড়ুন: নির্বাচনী ফলাফলের দিনই চড়চড়িয়ে বাড়ল শেয়ার বাজার, রকেটের গতিতে দাম বাড়ছে স্টকগুলির!

আসলে কমিশন আশঙ্কা করছে, বেলা গড়াতেই বা বিকেলের পর মমতা এবং অভিষেকের বাড়িতে হামলা হতে পারে! আর এমন আশঙ্কা থেকেই তৃণমূলের দুই প্রধান মাথার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হল কমিশন। সূত্রের খবর, কমিশনের নির্দেশের পর রাজ্যের বিদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় বাড়ানো হয়েছে পুলিশই নিরাপত্তাও।

Leave a Comment