=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হিন্দু পরিচয় দিয়ে প্রেমের ফাঁদ যুবকের, বরানগরে বহুতল থেকে ঝাঁপ তরুণীর, বাড়ছে রহস্য

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের লাভ জিহাদের শিকার হলেন বরানগরের (Baranagar) এক হিন্দু তরুণী। অভিযোগ, বিশেষ সম্প্রদায়ের ছেলেটি হিন্দু সেজে নিজের ধর্ম পরিচয় গোপন করে প্রেমের ফাঁদে ফেলেছিলেন মেয়েটিকে। আর সেই কথা জানাজানি হতেই আচমকা বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল ২৪ বছর বয়সি ওই তরুণীর (Baranagar Death Case)। গোটা ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিন্তু এই দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে বরানগরের নবীনচন্দ্র দাস রোডে। সেখানকার বাসিন্দা ২৪ বছর বয়সি ইশা সাউ Wipro তে কর্মরত ছিলেন। সম্পর্কে জড়িয়েছিলেন বিশেষ সম্প্রদায়ের এক ছেলের সঙ্গে। কিন্তু ছেলেটি ওই তরুণীকে হিন্দু পরিচয় দিয়ে নিজের ধর্ম পরিচয় গোপন করে রেখেছিলেন। অভিযোগ, গত ৪ অক্টোবর ভোর সাড়ে তিনটে থেকে চারটা নাগাদ নাকি ওই ছেলেটি তিন চারটে ছেলেকে সঙ্গে নিয়ে মেয়েটির ফ্ল্যাটে ঢোকে। অসৎ উদ্দেশ্য বুঝে মেয়েটির মা তাঁদের ঘরে প্রবেশ করতে বাঁধা দিলে তাঁকে মারধর করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপরই মেয়েটিকে ফ্ল্যাটের পাঁচতলা ছাদে নিয়ে গিয়ে নোংরা ভাষায় সবকটি ছেলে মিলে আক্রমণ করে।

তদন্ত শুরু বরানগর থানার পুলিশের

পরিবারের অভিযোগ, ছেলেগুলোর সঙ্গে বচসা হওয়ার পরেই আবাসনের বাসিন্দারা ভারী কিছু পড়ার শব্দ শুনে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। আর তখনই বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখা গিয়েছিল। পরিস্থিতি জটিল বুঝে অভিযুক্তরা তাঁদের বাইক রেখেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছিল বরানগর থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: “কোয়েল নয়, রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি” নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়ির দুর্গাপুজোয় হাজির মুখ্যমন্ত্রী

তরুণীর সঙ্গে কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। আদতে এটি আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও ওই যুবকের সঙ্গে তরুণীর কত দিনের সম্পর্ক ছিল সেটা নিয়েও উঠছে প্রশ্ন। এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ব্যাপক ভাইরাল। কমেন্ট বক্সে সকলেই এর বিচারের দাবি জানিয়েছে। এখন দেখার এই ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয়।

Leave a Comment