=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১টি শেয়ার কিনলে ফ্রিতে মিলবে আরও ৫টি, বাম্পার অফার দিচ্ছে এই সংস্থা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার মার্কেটে (Stock Market) বিনিয়োগের কথা ভাবছেন? অল্প খরচে লাভের মুখ দেখতে হলে বেছে নিতে পারেন জেডএফ কমার্শিয়াল ভেহিকেল কন্ট্রোল সিস্টেমসকে। এই সংস্থাটি তাদের বিনিয়োগকারীদের প্রতিটি শেয়ারের সাথে 5টি করে বোনাস শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে। শুধু তাই নয়, শেয়ার বাজারের বর্তমান অবস্থার মধ্যেও এই সংস্থা তাদের বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে বলেও জানিয়েছে।

একটি শেয়ার কিনলে মিলবে পাঁচটি ফ্রি শেয়ার!

ভারতীয় অটোমোবাইল খাতের অন্যতম জনপ্রিয় সংস্থা জেডএফ কমার্শিয়াল ভেহিকেল কন্ট্রোল সিস্টেমস ইন্ডিয়ার বোর্ড ইতিমধ্যেই 5:1 অনুপাতে বোনাস ইক্যুইটি শেয়ার ইস্যু করার অনুমতি দিয়েছে। আর তারপরেই সংস্থাটি জানিয়েছে তাদের সাথে যুক্ত বিনিয়োগকারীরা আগামীতে প্রত্যেক শেয়ার পিছু 5টি করে ফ্রি বোনাস শেয়ার পেয়ে যাবেন। বলাই বাহুল্য, সংস্থাটির তরফে খুব স্পষ্ট করে জানানো হয়েছে আগামী 24 জুন তারিখে তারা তাদের বোনাস শেয়ার বিলি করবে।

জানা যাচ্ছে, সংস্থাটি তাদের ইক্যুইটি বোনাস শেয়ার বিলি করার পর মূলধন 18.9 কোটি টাকা থেকে বেড়ে 113.8 কোটিতে গিয়ে দাঁড়াবে। একই সাথে এই সংস্থার পরিচালন পর্ষদ 2025-26 আর্থিক বছরের জন্য 5 টাকা অভিহিত মূল্যের প্রত্যেকটি শেয়ার পিছু 4 টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে বলাই যায়, শেয়ার বাজারের দুর্দশার মধ্যেও এই সংস্থা বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাতে মরিয়া।

অবশ্যই পড়ুন: বড় খবর! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ১০০ কোটির মামলা দায়ের করার পথে শতদ্রু দত্ত

বাড়বে শেয়ারের দাম?

সাম্প্রতিক সময়ে জেডএফ কমার্শিয়াল ভেহিকেল কন্ট্রোল সিস্টেমস নামক সংস্থাটি নিজেদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। যার কারণে সাম্প্রতিক বছরগুলিতে বাজারের ব্যাপক উত্থান পতনের মধ্যেও এই সংস্থার শেয়ারের দাম একেবারে লাফিয়ে বেড়েছে। শেষবারের মতো গতকাল অর্থাৎ 15 মে এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 14,545 টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ারের দাম এতটাই বেড়ে যেতে পারে যে তা কেনা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে যথেষ্ট কষ্টসাধ্য হবে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment